Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে প্রকাশ্যে এল ‘স্পেশাল অপস সিজন-২’ এর ট্রেলার, বাড়তি চমকে রয়েছে এক টলি অভিনেতা

অবশেষে প্রকাশ্যে এল ‘স্পেশাল অপস সিজন-২’ এর ট্রেলার, বাড়তি চমকে রয়েছে এক টলি অভিনেতা

Online Desk জুন 17, 2025
jhkj.png

ওঙ্কার ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো নীরজ পান্ডে পরিচালিত ‘স্পেশাল অপস সিজন-২’ এর ট্রেলার। একাধিক চমকে ভরপুর সেই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শক। ফের ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের ভূমিকায় ফের দেখা যাবে কে কে মেননকে।
অ্যাকশনে ভরপুর সেই ট্রেলারে বোঝাই যাচ্ছে যে ‘স্পেশাল অপস-২’ ফের দর্শককে নানা চমক দিতে চলেছে। সাইবার সন্ত্রাস ও এআই এর অপব্যবহার নিয়েই এগবে গল্প। ট্রেলারে দেখা যাচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে হিম্মত সিংকে রুখে দাঁড়াতে। তবে সবথেকে বড় চমক যেটি থাকছে তা হল এই সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলি অভিনেতা টোটা রায়চৌধুরী। ‘রকি অউর রানি’র সাফল্যের পরই এই সিরিজে অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন টোটা। ‘স্পেশাল অপস’-এর প্রথম সিজন মুক্তি পেতেই প্রশংসা কুড়িয়ে ছিলেন পরিচালক নীরজ পান্ডে।
এর আগে এই সিরিজ প্রসঙ্গে পরিচালক নীরজ পাণ্ডে জানিয়েছিলেন যে এই সিরিজ যেহেতু প্রথম থেকেই মানুষের মনের অনেকটা জুড়ে রয়েছে। তাই এর সঙ্গে একদমই আপোস করতে রাজি নন তিনি ও তাঁর টিম। তাই প্রতিটি সিজনেই আলাদা কিছু নতুন সংযোজন হচ্ছে যা দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। এই সিজনেও তার অন্যথা হবে না সেকথাও নিশ্চিত করেছিলেন পরিচালক। এবার ট্রেলারের ঝলক দেখে তা স্পষ্ট। সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন কেকে মেনন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌতমী কাপুর কামাক্ষী ভাট, প্রকাশ রাজ। দিলীপ তাহি, বিনয় পাঠক প্রমুখ। আর তাঁদের কাঁধে কাঁধ মিলিয়েই এবার অভিনয় করবেন টোটা রায়চৌধুরীও। আগামী ১১ জুলাই থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।

Post Views: 292

Continue Reading

Previous: দঃবঙ্গে ঢুকছে বর্ষা, জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
Next: কাপ্যশনে লিখলেন ‘মুম্বই ডায়েরিজ…’, মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে হাতে-হাত রাখলেন দেব?

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.