Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুন এক্সপ্রেস আক্রান্ত বাঙালি যাত্রীরা

দুন এক্সপ্রেস আক্রান্ত বাঙালি যাত্রীরা

Online Desk জুন 25, 2024
77.png

অনুপ রায়, হাওড়াঃ ট্রেনের মধ্যে আক্রান্ত বাঙালি যাত্রীরা। দুন এক্সপ্রেসের ঘটনায় মঙ্গলবার সকালে হাওড়া আসার পর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা। অভিযোগ, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের মারধর করে। প্রায় দুশোজন মিলে হকি স্টিক, উইকেট, বেল্ট দিয়ে চলে অত্যাচার। মহিলা-সহ প্রায় দশজন যাত্রী আহত হন। রেল মদতে ফোন করে কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের অভিযোগ। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা গোপালনগরের বাসিন্দা আহত যাত্রী দেবব্রত মুখোপাধ্যায়, রুদ্র তরফদাররা রবিবার রাতে ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেস ওঠেন। এস নাইন কামরায় ছিলেন তাঁরা। সোমবার রাতে বেনারস থেকে এক যাত্রী ওই কামরায় চড়েন। সংরক্ষণ না থাকলেও জোর করে ওই যাত্রীদের আসনে বসে পড়েন বলে অভিযোগ। জানলা দিয়ে গুটখার পিক ফেলায় তাঁকে বারণ করেন রুদ্র তরফদাররা। ছমাসের এক শিশু থাকা সত্বেও এভাবে পিক ফেলায় বিরক্ত হয়ে যাত্রীরা তাঁকে সিট ছাড়তে বাধ্য করেন। আরও অভিযোগ, এই ঘটনার পর সেখানে দাঁড়িয়েই ওই যাত্রী হুমকি দেন, ভাবুয়া রোড এলে দেখিয়ে দেবেন। তারপর মোবাইলে একের পর এক ফোন করে তিনি লোকজনকে স্টেশনে আসতে বলেন। বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনটি ঢোকার সময় রানিং ট্রেনে পঞ্চাশজনের মতো মানুষ ট্রেনটিতে ওঠে। তাঁদের হাতে ছিল লাঠি, হকি স্টিক, উইকেট, বেল্ট। তাই দিয়ে বেধড়ক মারধর করা হয় বাঙালি যাত্রীদের। যাত্রীদের কারও মাথা ফেটে যায়, ঘাড়ে লাগে, হাত ফুলে যায়। ট্রেনের ভিতরে তাণ্ডব চালিয়ে তারা ওই স্টেশনে নেমে যায়। নামার সময় মোবাইল, ব্যাগপত্তর ছিনিয়ে নিয়ে চলে যায় বলেও অভিযোগ। রেলের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁরা অভিযোগ করেন তারা।

Post Views: 81

Continue Reading

Previous: প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন ২৫ হাজার টাকা
Next: অজি দর্পচূর্ণ বিশ্বকাপ সেমিতে টিম রোহিত

সম্পর্কিত গল্প

GULI.jpg

অশান্ত গঙ্গাসাগর, আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞানেশ কুমারের বার্তার পরই গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Online Desk মার্চ 11, 2026
JAYSHANKAR.jpg

দেশে জ্বালানি সঙ্কট, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের

Online Desk মার্চ 11, 2026
trump-plane.jpg

আমেরিকায় হবে নতুন তেল শোধনাগার, গড়বে রিলায়েন্স, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট

Online Desk মার্চ 11, 2026

You may have missed

mano.jpg

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডির হানা

Online Desk মার্চ 11, 2026
bi0sp87_harish-rana_625x300_11_March_26.jpg

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

Online Desk মার্চ 11, 2026
GULI.jpg

অশান্ত গঙ্গাসাগর, আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞানেশ কুমারের বার্তার পরই গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Online Desk মার্চ 11, 2026
JAYSHANKAR.jpg

দেশে জ্বালানি সঙ্কট, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.