Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

Online Desk মার্চ 11, 2026
bi0sp87_harish-rana_625x300_11_March_26.jpg

ওঙ্কার ডেস্ক: এক মর্মান্তিক দুর্ঘটনার পর গত ১৩ বছর ধরে কোমায় রয়েছেন ৩১ বছর বয়সী হরিশ রানা। কিন্তু তাঁর মৃত্যুর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাবা মা। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত ওই যুবকের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার অনুমতি দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্যাসিভ ইউথানেশিয়া সংক্রান্ত একটি আইন আনার কথা বিবেচনার জন্যও বলেছে।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হরিশ রানা ২০১৩ সালে একটি আবাসনের চার তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর থেকে, তাঁকে শ্বাস-প্রশ্বাসের জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব ব্যবহার করা হচ্ছে। শয্যাশায়ী অবস্থায় রয়েছেন ওই যুবক।

সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটের সুপরিচিত বাক্যাংশ, “টু বি অর নট টু বি” উদ্ধৃত করেছে।
সর্বোচ্চ আদালত জানায়, ভারতে প্রত্যক্ষ মৃত্যু সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। দু’টি কারণের উপর ভিত্তি করে এই মৃত্যুর অনুমতি দেওয়া হয়েছে— এক, হরিশের চিকিৎসা ব্যবস্থার গতিপ্রকৃতি এবং রোগীর পক্ষে কোনটা ভাল তা বিবেচনা করে করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি বলেন, ‘হরিশ রানা পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক জন মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের চার তলা থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর চোট পান। কিন্তু তার পর থেকেই তিনি শয্যাশায়ী। অচৈতন্য অবস্থার মধ্যে দিয়ে তাঁকে কাটাতে হয়েছে। অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ১৩ বছর ধরে চিকিৎসাতেও শারীরিক কোনও উন্নতি হয়নি।’

Post Views: 54

Continue Reading

Previous: অশান্ত গঙ্গাসাগর, আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞানেশ কুমারের বার্তার পরই গুলিবিদ্ধ বিজেপি কর্মী
Next: মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডির হানা

সম্পর্কিত গল্প

Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026

You may have missed

Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
Untitled.png

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.