Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমেরিকায় হবে নতুন তেল শোধনাগার, গড়বে রিলায়েন্স, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট

আমেরিকায় হবে নতুন তেল শোধনাগার, গড়বে রিলায়েন্স, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট

Online Desk মার্চ 11, 2026
trump-plane.jpg

ওঙ্কার ডেস্কঃ নতুন তেল শোধনাগার চালু হতে চলেছে আমেরিকায়। ৩০০ বিলিয়ন ডলার খরচ করে শোধনাগার গড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স। এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, টেক্সাসের ব্রাউনসভিলে এই শোধনাগার খুলতে চলেছে।
ট্রাম্প জানিয়েছেন, “আমেরিকা এবার প্রকৃত শক্তির আধিপত্যে ফিরে আসছে। এই বিপুল বিনিয়োগের জন্য ভারতে আমাদের অংশীদার এবং তাদের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা রিলায়েন্সকে ধন্যবাদ জানাই। এই শোধনাগারটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হবে। এবং এর দৌলতে লক্ষ লক্ষ ডলারের মুনাফা হবে আমেরিকার”।
তবে, এই শোধনাগারটি ভারতের সঙ্গে কোনও বৃহত্তর চুক্তির অংশ কিনা তা ট্রাম্পের ঘোষণা থেকে স্পষ্ট নয়। ৫০ বছরের মধ্যে প্রথম নতুন মার্কিন তেল শোধনাগার হিসেবে চিহ্নিত হবে বলেও জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুদ্ধ আবহে ট্রাম্পের এই ঘোষণা। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ফলে তেলের ট্যাঙ্কারগুলি এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলাচল করতে পারছে না। এই সংকটের প্রভাব পড়ছে বিশ্বের নানা প্রান্তে। এহেন অবস্থাতেই নতুন তেল শোধনাগারের ঘোষণা করলেন ট্রাম্প।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আম্বানির সম্পর্ক অত্যন্ত ভালো। গত বছরই কাতারে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান। ভেনেজুয়েলার তেল কেনার বিষয়েও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল রিলায়েন্স। সেই রিলায়েন্সই এবার মার্কিন ভূমে গড়বে তেল শোধনাগার।

Post Views: 151

Continue Reading

Previous: বহুদিন লাইমলাইটের আড়ালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবার দর্শকদের জানালেন সুখবর…..
Next: যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে কি মাইন পুঁতেছে ইরান? আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.