Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বহুদিন লাইমলাইটের আড়ালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবার দর্শকদের জানালেন সুখবর…..

বহুদিন লাইমলাইটের আড়ালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবার দর্শকদের জানালেন সুখবর…..

Online Desk মার্চ 11, 2026
fc.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন যাবত লাইমলাইটের আড়ালে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। মাঝে ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। দর্শকের কাছে পেয়েছিলেন বহু প্রশংসা। সাল ছিল ২০১৯, স্টার জলসায় শুরু হয়েছিল ‘শ্রীময়ী’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এই মেগা চলেও ছিল বেশ কিছু বছর। ইন্দ্রাণী হালদারের এই ধারাবাহিকের হিন্দি রিমেক তৈরি হয়েছিল। ‘শ্রীময়ী’ শেষ হওয়ার পর জি ফাইভের ‘ছোটলোক’ ওয়েব সিরিজে নজরে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর আর দেখা মেলেনি তাঁর।
তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রাণী হালদার। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “এখনও পর্যন্ত তেমন প্রস্তাব পাননি তিনি। ভাল কাজের সুযোগ পেলে, তিনি পর্দায় ফেরার জন্য একদম তৈরি। তিনি বলেন নতুন প্রজেক্টে হাত দিলে, তা নিজেই সবাইকে জানাবেন। সেই দিনের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী নিজেও।”
প্রসঙ্গত, অভিনেত্রীকে বেশ কয়েকবছর আগে এক স্টেজ শোয়ে দেখা গিয়েছিল। অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছিল তাঁর মধ্যে। অনেকটাই ওজন বেড়েছিল তাঁর, যা দেখে বেশ অবাক হয়েছিলেন দর্শকমহল। সেই সময় শুরু হয়েছিল আলোচনাও। ইন্দ্রাণীর একী অবস্থা? দর্শক অবাক হয়ে এই প্রশ্নই করেছেন। এতদিনের আড়ালে থাকার কারণ তবে এই ঘটনা? কীভাবে বাড়ল এত ওজন? নেটিজেনদের সব প্রশ্নের উত্তর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, ‘পিঠে ব্যথার কারণে বহুদিন কাজ দূরে থাকা, বাইরে বেরোনো থেকে হাঁটাচলাতেও বারণ ছিল চিকিৎসক। ওষুধের ফলেই ওজন বেড়েছে তাঁর। তিনি লিখেছিলেন ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না, আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, দয়া করে সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।’
বর্তমানে সুস্থ অভিনেত্রী। বহুদিন বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও নিজেকে আবারও তিনি তৈরি করছেন। নতুন করে কাজে ফেরার জন্য এখন পুরোপুরি তৈরি ইন্দ্রাণী। শুধু অপেক্ষা ভাল সুযোগের। অপেক্ষায় তাঁর অনুরাগীরাও।

Post Views: 123

Continue Reading

Previous: দুর্ঘটনার কবলে আহত কবি-গীতিকার শ্রীজাত, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী
Next: আমেরিকায় হবে নতুন তেল শোধনাগার, গড়বে রিলায়েন্স, ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.