Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্ঘটনার কবলে আহত কবি-গীতিকার শ্রীজাত, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী

দুর্ঘটনার কবলে আহত কবি-গীতিকার শ্রীজাত, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 11, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: পথ দুর্ঘটনার কবলে জনপ্রিয় কবি-গীতিকার শ্রীজাত, জানা গিয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। হাওড়ার সাঁতরাগাছি এলাকা থেকে শো সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগী ও সাহিত্য মহলে ছড়িয়েছে উদ্বেগ। আর এই ঘটনার পরই ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী নিজে শ্রীজাতর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতেই বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় পিছন দিক থেকে দ্রুতগামী এক গাড়ি এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্তও হয়। আকস্মিক সেই ধাক্কায় পেশিতে চোট পেয়েছেন শ্রীজাত। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর রাজনৈতিক মহলেও ছড়িয়েছে উদ্বেগ। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, শ্রীজাতের গাড়ির দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবার ও অনুরাগীরা। বর্তমানে তিনি বিপদমুক্ত। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Post Views: 83

Continue Reading

Previous: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা, উত্তর থেকে দক্ষিণ ভিজতে পারে সব জেলা
Next: বহুদিন লাইমলাইটের আড়ালে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, এবার দর্শকদের জানালেন সুখবর…..

সম্পর্কিত গল্প

1751534526_kasba.jpg

এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ

Online Desk মে 3, 2026
Screenshot_20260503_165457_Chrome.jpg

কালীঘাট থানায় ফের ওসি বদলি, ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026

You may have missed

1751534526_kasba.jpg

এক বছরের মধ্যেই কসবা গণধর্ষণ মামলার বিচার শুরু, আদালতে পেশ গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ

Online Desk মে 3, 2026
Screenshot_20260503_165457_Chrome.jpg

কালীঘাট থানায় ফের ওসি বদলি, ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল চামেলি মুখোপাধ্যায়কে

Online Desk মে 3, 2026
Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.