Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা, উত্তর থেকে দক্ষিণ ভিজতে পারে সব জেলা

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা, উত্তর থেকে দক্ষিণ ভিজতে পারে সব জেলা

Online Desk মার্চ 11, 2026
dftr.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টির পূর্বাভাস। একইভাবে কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, বজ্রপাতও হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে থাকবে।
বুধবার কলকাতায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টির সম্ভাবনা। থাকতে পারে মেঘলা আকাশ। আগামীকাল থেকে সেই সম্ভাবনা আরও কমবে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে কলকাতায় ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পারদ।

Post Views: 123

Continue Reading

Previous: ৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা
Next: দুর্ঘটনার কবলে আহত কবি-গীতিকার শ্রীজাত, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.