Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লর্ডসে হারলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারত অধিনায়কের

লর্ডসে হারলেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারত অধিনায়কের

Online Desk জুলাই 15, 2025
FB_IMG_1752510795666.jpg

স্পোর্টস ডেস্ক : লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ড ভারতকে ২২ রানে হারিয়ে পাচঁ ম্যাচের টেস্ট সিরিজ অ্যান্ডারসন – টেন্ডুলকার ট্রফিতে ২-১ এ এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম তথা শেষ দিনে চা পানের বিরতির পর ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানে শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৬১ রানে অপরাজিত থাকেন। কে এল রাহুল করেন ৩৯ রান। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস, জোফ্রা আর্চার তিনটি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স দুটি, ক্রিস ওকস ও শোয়েব বশির একটি করে উইকেট নিয়েছেন। তবে ম্যাচ হেরে চিন্তিত নন ভারত অধিনায়ক শুভমন গিল। দলের লড়াইয়ের প্রশংসা করে শুভমন বললেন,’ জাদেজা আর টেলএন্ডরদের ব্যাটিংয়ে আমি অত্যন্ত গর্বিত। পাঁচ দিন লড়াকু ক্রিকেট খেলা হয়েছে। যখন সেই লড়াই শেষ সেশনে শেষ উইকেটে পৌঁছে যায়, তখনই বোঝা যায় সেটা কতটা তীব্র ছিল। রান তাড়া করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।

এক সময় ভেবেছিলাম ৮০-১০০ রানের লিড হলেই যথেষ্ট। কারণ পঞ্চম দিনে এই মাঠে ১৫০-২০০ রান তাড়া করা যে কিছুটা কঠিন সেটা আগে থেকেই জানতাম। তাই অন্তত ৮০ রানের লিড চেয়েছিলাম। তা হলেই ভাল জায়গায় থাকতাম। তা ছাড়া, চতুর্থ দিন শেষ এক ঘণ্টায় খুব খারাপ ব্যাট করেছি আমরা। বিশেষ করে শেষ দুটো উইকেট পড়া একেবারেই উচিত হয়নি। আজ সকালেও যদি একটা অন্তত ৫০ রানের জুটি হত, তা হলেই অনেকটা ভাল জায়গায় থাকতাম আমরা।”

পিছিয়ে গিয়েও খুব একটা চিন্তিত নন শুভমন। তাঁর মতে, যে লড়াইটা তাঁরা করেছেন সেটাই আসল। ভারত অধিনায়কের কথায়, “কখনও কখনও স্কোরকার্ড আসল চিত্রটা পরিষ্কার করে না। আমরা ভাল ক্রিকেট খেলেছি। এখনও বাকি আরও ম্যাচ।”সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২৩ শে জুলাই শুরু হবে।

Post Views: 251

Continue Reading

Previous: বাংলার দুই পদকজয়ী খুঁদে দাবাড়ুকে শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর
Next: বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা হিন্দমোটরে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.