Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তুমুল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ! চাপা পড়ে মৃত ১

তুমুল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ! চাপা পড়ে মৃত ১

Online Desk জুন 28, 2024
delhi.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ছাদের একাংশ ভেঙে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে এক জনের।
রাজধানী দিল্লি বিমাবন্দরে ছাদের একাংশ ভেঙে বিপত্তি। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরে টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। ছাদের কাঠামোর নীচে চাপা পড়েছে একাধিক গাড়ি। ঘটনায় মৃত ১, আহত হয়েছেন ৬ জন। প্রবল বৃষ্টিতে বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে দমকল সূত্রে খবর। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে চেক-ইন কাউন্টারগুলিও বন্ধ রয়েছে।
দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, টার্মিনালের বাইরে যেখানে গাড়িগুলি যাত্রীদের জন্য অপেক্ষা করে, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকাতেই গাড়িতে এসে নামেন যাত্রীরা। সেই যাত্রিবাহী গাড়ির অনেকগুলিই সেখানে অপেক্ষা করছিল। তখনই এই ঘটনা ঘটে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যুর খবর স্বীকার করেছে দিল্লি বিমানবন্দ কর্তিপক্ষ। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই ব্যাপক বৃষ্টি হচ্ছে দিল্লি ও তার পার্শ্বর্তী এলাকায়।

Post Views: 83

Continue Reading

Previous: This is the post title
Next: ব্রিটিশ বধ করে বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের সামনে ভারত

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.