Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • NEET প্রশ্নপত্র বিক্রির বড় অংশ টাকা গিয়েছে জঙ্গি সংগঠনের কাছে!

NEET প্রশ্নপত্র বিক্রির বড় অংশ টাকা গিয়েছে জঙ্গি সংগঠনের কাছে!

Online Desk জুন 24, 2024
78.jpg

NEET বড় অংশ টাকা গিয়েছে জঙ্গি সংগঠনের কাছে!

নিজেস্ব প্রতিনিধি, নয়া দিল্লিঃ বিপুল টাকা বিনিময়ে নিটের প্রশ্ন বিক্রি হয়েছে। আর সেই টাকার বড় অংশ টাকা গিয়েছে জঙ্গি সংগঠনের কাছে। এমনটাই সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নান্দেড়ে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রবিবার রাতে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে জেরা করেই উঠে এসেছে নিট কাণ্ডে জঙ্গি যোগ’র চাঞ্চল্যকর তথ্য।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান প্রশ্নফাঁস কাণ্ডে রয়েছে জঙ্গিযোগ। লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি করে সেই টাকার একটা বড় অংশ জঙ্গিদের কাছে পাঠানো হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। জলিল উমরখাঁ পাঠান নামে এক ব্যক্তি কে ইতিমধ্যে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এই জলিল উমরখাঁ পাঠানের মাধ্যমে জঙ্গি দের কাছে পৌছে গেছে বিপুল অর্থ, বলে সূত্রের খবর। সোমবার সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি হয়। যদিও শীর্ষ আদালতের তরফে এই বিষয়ে এখনই কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাড়াহুড়ো করে এখনই এই মামলার তদন্তভার ইডির হাতে দিতে অসম্মতি জানায় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার তদন্তভার সিবিআইয়ের কাছে যাবার পর গত রবিবার নিট কাণ্ডে প্রথম এফআইআর দায়ের করেছে সিবিআই। গোটা ঘটনার তদন্তে নেমে বিহার থেকে ২ গ্রেফতার করেছে সিবিআই। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাঅ্যা হতে পারে বলে খবর। নিট কাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। তাদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিহারের পাশাপাশি এই কাণ্ডে উঠে এসেছে গুজরাটের গোধরা যোগ। সোমবার গোধরা পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল।

Post Views: 68

Continue Reading

Previous: মাত্র ৪৮ ঘণ্টায় তিস্তার ওপর নতুন সেতু
Next: শুন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকুরীপ্রার্থীদের

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.