Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • পাকিস্তানকে কোনঠাসা করতে এশিয়া কাপে হয়তো খেলবে না ভারত

পাকিস্তানকে কোনঠাসা করতে এশিয়া কাপে হয়তো খেলবে না ভারত

Online Desk মে 19, 2025
1731244728-0166.jpg

স্পোর্টস ডেস্ক : এবার পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে কোনঠাসা করতে চলেছে ভারত। শোনা যাচ্ছে, ভারত পাক সংঘর্ষের জেরে চলতি বছরের এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আসলে চলতি বছরের এশিয়া কাপ হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কায়। কিন্তু পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতির কারণেই এ বছর খেলতে বা আয়োজন করতে চাইছে না ভারত। আগামী মাসে শ্রীলঙ্কায় হতে চলা উইমেনস ইমারজিং টিমস এশিয়া কাপও বন্ধ হয়ে গিয়েছে।

সেপ্টেম্বরে হতে চলা ছেলেদের এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভায় নেওয়া হবে। যার নেতৃত্বে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদেও আছেন নাকভি। তিনি আবার পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীও। জানা যাচ্ছে, ভারত ইতিমধ্যেই এসিসিকে জানিয়ে দিয়েছে, এই টুর্নামেন্টে খেলবে না বা আয়োজন করবে না। ভারত না খেললে এই টুর্নামেন্ট বাতিল ছাড়া আর কোনও উপায় থাকবে না এসিসির। যেহেতু, মহসিন নাকভি বর্তমানে এসিসির চেয়ারম্যান, তাই সমস্ত আর্থিক ক্ষতি তাঁকেই নিতে হবে। একই সঙ্গে সমালোচনার মুখেও পড়তে হবে। এশিয়ান কাউন্সিলের দায়িত্বে এসেও তিনি দেশীয় রাজনীতির উর্দ্ধে উঠতে পারছেন না। এশিয়ার অন্য সদস্য দেশগুলো নাকভির অপসারণের প্রশ্নও তুলে দিতে পারে।

Continue Reading

Previous: তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ! বাণিজ্য মেলার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি, নিশ্ছিদ্র নিরাপত্তা
Next: কবিতা দিয়ে স্পিচ থেরাপি, নজর কেড়েছে বালুরঘাটের “আবৃত্তাঙ্গন”

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.