Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনা সর্বাধিনায়কের সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর

Online Desk এপ্রিল 28, 2025
rajnath-ff.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ চড়ছে। সীমান্তে টানা চার রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনা বাহিনী। সেই আবহে দেশের সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার বিকেলে রাজনাথের দিল্লির বাসভবনে এই বৈঠক হয়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর পাকিস্তানকে জবাব দিতে কী কী সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে বৈঠকে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকে আলোচ্য বিষয়বস্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সীমান্তে উত্তেজনার আবহে পাকিস্তানের এক মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ১৩০টি পারমানবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে বলে। সেই ঘটনা পরম্পরার পর সেনা সর্বাধিনায়কের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার করার সিদ্ধান্ত। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করলেও পরে একটি বিবৃতি দিয়ে এই জঙ্গি সংগঠন নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Post Views: 86

Continue Reading

Previous: আগে মোহনবাগান সমর্থক তারপর ফুটবলার বললেন দীপেন্দু
Next: পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা চিনের

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.