Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘প্রস্তুত থাকুন’, জল্পনা জিইয়ে ভারতীয় সেনা বাহিনীকে বললেন স্থলসেনাপ্রধান

‘প্রস্তুত থাকুন’, জল্পনা জিইয়ে ভারতীয় সেনা বাহিনীকে বললেন স্থলসেনাপ্রধান

Online Desk অক্টোবর 3, 2025
upendra-dwivedi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে গত মে মাসে অপারেশন সিঁদুর চাক্ষুষ করেছে গোটা বিশ্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায়নি। জল্পনা জিইয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীকে আবার প্রস্তুত থাকতে বললেন তিনি।

শুক্রবার রাজস্থানে একটি কর্মসূচিতে অংশ নেন জেনারেল দ্বিবেদী। সেখানে তিনি সেনা বাহিনীর উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে পুরোপুরি প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে, খুব শীঘ্রই আরও এক বার সুযোগ পাবেন। শুভেকামনা রইল।’ জেনারেল দ্বিবেদীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি ভারত ও পাকিস্তানের মধ্যে আবার কোনও সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এদিন তিনি পাকিস্তানকে নিশানা করেছেন। ইসলামাবাদকে সন্ত্রাস বন্ধ করতে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। স্থলসেনাপ্রধান বলেন, ‘বিশ্বের ইতিহাস এবং ভূগোলে পাকিস্তান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস বন্ধ করুক। অপারেশন সিঁদুরের সময় আমরা যে সংযম দেখিয়েছিলাম, এ বার আর তা দেখাব না।’ তিনি আরও বলেন, ‘আবার ওরা প্ররোচনা দিলে এক ধাপ এগিয়ে যাব।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ ভারতের। পহেলগাঁও হামলার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনা বাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে।

Post Views: 114

Continue Reading

Previous: ‘২৬শের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ! পুজো মিটতেই তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি
Next: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.