Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ

পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ

Online Desk মে 10, 2025
IMG-20250510-WA0003.jpg

ওঙ্কার ডেস্ক: চলমান উত্তেজনার আবহে এবার পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার এই বৈঠক হতে চলেছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। ভারতের সঙ্গে উত্তেজনার আবহে এই বৈঠকে সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটিতে রয়েছেন সামরিক এবং অসামরিক শীর্ষকর্তারা। এই কমিটিই ঠিক করে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন তাঁর নিরাপত্তা উপদেষ্টা। এছাড়াও রয়েছেন মন্ত্রিসভার পাঁচ গুরুত্বপূর্ণ সদস্য যথাক্রমে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন। কমিটিতে রয়েছেন পাকিস্তানের সেনা বাহিনীর তিন শাখার প্রধান। রয়েছেন পাক সশস্ত্র বাহিনীর ‘জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটি’র চেয়ারম্যান। এছাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টরও ন্যাশনাল কমান্ড অথরিটিতে রয়েছেন।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে উত্তেজনার আবহে পাকিস্তান থেকে উড়ে এসেছে পরমাণু বোমার হুমক। এর পর তড়িঘড়ি এমন বৈঠকের দিকে নজর রাখছে ভারত। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান মুখে যতই পরমাণু বোমার হুমকি দেখাক না কেন। কার্যক্ষেত্রে তা প্রয়োগ করবে না। কারণ পরমাণু অস্ত্রের প্রয়োগ করলে পরিণতি কী হবে তা ভালই জানে ইসলামাবাদ।

Post Views: 207

Continue Reading

Previous: “এখন দেশের পাশে থাকার সময়” দেশজুড়ে চলে যুদ্ধের আবহে মুম্বাই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের
Next: যীশু সেনগুপ্তের নামের পাশে জুড়ল নতুন খেতাব, অভিনেতা নয় পরিচালক হিসাবে কাজ করবেন যীশু সেনগুপ্ত?

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.