Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • আরও এক টুকরো

আরও এক টুকরো

Online Desk মে 2, 2025
Edit.jpg

বিপ্লব দাশ : একাত্তরের যুদ্ধে ভারতের একটা লক্ষ্য ছিল, যদিও যুদ্ধটা আসলে পাকিস্তান ও মুক্তিকামী পূর্ব পাকিস্তানের। সেক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক পারদর্শীতার প্রমাণ মিলেছিল। তিনি বুঝেছিলেন, শত্রু মনোভাবাপন্ন পাকিস্তান দু দিকে তাদের আধিপত্য নিয়ে চলুক এটা ভারতের ভবিষ্যতের পক্ষে স্বস্তিকর হবে না। গত তিন দশক ধরে পাকিস্তান তাদের ত্রিকোণ ষড়যন্ত্রে যেভাবে রক্তাক্ত করে চলেছে এ দেশের মাটি, তাকে বস্তুত এক বিরক্তিকর শত্রুতা ছাড়া আর কি বলা যেতে পারে। কোনো দিক থেকেই ভারতের সমতুল্য না হয়েও অনেকটা “স্লাম নেচার” শত্রুতা চালিয়ে যাওয়াকে আর যেমন মে৩নে নেওয়া যায় না, তেমনি পাড়ার মস্তানি সুলভ আস্ফালন করাকে কোনো সভ্য সংস্কৃতিতে ফেলা যায় না। তবে এটা যে অনেকটাই স্পনসরধর্মী তাও প্রকাশ পেয়েছে কখনো সখনো।

বর্তমান পরিস্থিতে ঠিক এখানেই কূটনৈতিক ভাবে এগোতে চেয়েছে ভারত। আন্তর্জাতিক মহলে ভারত পাকিস্তানের সম্পর্কের এই লাগাতার অবনতিকে তাই জেনেও না জানার ভান করে এসেছে যারা, তাদেরও দেখিয়ে দেওয়ার সুযোগ এসেছে। বিশেষ করে মুখীয়া দেশগুলির ‘বড়দা”কে। পহেলগাঁওয়ের নাশকতার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কবুল করেছিলেন, তিন দশক ধরে তাঁরা যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিয়ে এসেছে তার জন্য দায়ী আমেরিকা ও ব্রিটেন। এখানেও পাকিস্তানের মানসিক দুর্বলতার পরিচয় মেলে। অনেকটা যেন পাড়ার কোনো আনপড় মোটা মাথার ব্যক্তিকে উস্কানি ও লোভ দেখিয়ে কাজ হাসিল করার মতো।

ফলে ভারতকে এবার ভাবতেই হচ্ছে এই দুর্বল দেশের ফাঁকা হুংকারের জবাব কী হওয়া উচিত। কিন্তু যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না। সাময়িক চাপে ফেলা যায় মাত্র। বিশেষ করে বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে। ভারতের অবস্থান, তার প্রতিবেশীদের চরিত্র এবং বিশ্ব রাজনীতির অনর্গল চাটুকারিতার মধ্যে ভারতের ভবিষ্যৎ ভারতকেই গড়তে হবে। এবং তা সম্ভব পররাষ্ট্রীয় চক্রান্ত থেকে নিজেদের সুরক্ষিত রাখার মধ্যে। এরই প্রেক্ষাপটে ভারতের স্থিতিশীলতা বজায় রাখতে হলে যুদ্ধের চেয়ে অনেক বেশী কার্যকরী হবে কূটনৈতিক পর্যবেক্ষণ। ইন্দিরা যা পেরেছিলেন, এতদিনে তেমন একটা সুযোগ এখন ভারতের হাতে। তাই “দু টুকরো”কে এবার যদি মোদীর ভারত “তিন টুকরো” করে তাতে অবাক হওয়ার কিছু নেই। মুখিয়ে আছে বালুচিস্তান।

Post Views: 108

Continue Reading

Previous: এবারেও বাজিমাত জগদ্ধাত্রীর, পিছিয়ে গেল পরিণীতা
Next: সীমান্তবর্তী এলাকায় রেলে হামলার আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার নির্দেশ

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.