Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সামরিক সংঘাত বন্ধে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করেছে: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

সামরিক সংঘাত বন্ধে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করেছে: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Online Desk মে 22, 2025
20250522_171928.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। যার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। ১০ মে উভয় দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘর্ষ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছিল বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয় দেশের রাজনীতিতে। তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র কেন ভারত ও পাকিস্তানের মধ্যে নাক গলাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই আবহে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানালেন ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করে সংঘাত বন্ধ করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করার দাবিকে খারিজ করে দিয়েছেন তিনি।

ভারতের বিদেশমন্ত্রী বলেন, নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্র-সহ প্রতিটি দেশকে স্পষ্ট করে দিয়েছে যে ইসলামাবাদকে গোলাগুলি বন্ধ করার আহ্বান জানাতে হবে। দুই সেনাবাহিনীর মধ্যে সংলাপ পাকিস্তানের পক্ষ থেকেই শুরু হয়েছিল কিনা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘হ্যাঁ, আমাদের একে অপরের সঙ্গে হটলাইনে কথা বলার একটি ব্যবস্থা আছে। তাই, ১০ মে, পাকিস্তানি সেনাবাহিনীই বার্তা পাঠিয়েছিল যে তারা গোলাগুলি বন্ধ করতে প্রস্তুত, এবং আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছি।’

সংঘর্ষবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে এস জয়শঙ্কর বলেন, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও তাঁর সঙ্গে কথা বলেছেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, সংঘাতে জড়িত দেশগুলির মধ্যে এই ধরনের যোগাযোগ স্বাভাবিক।

Post Views: 293

Continue Reading

Previous: ফের জী বাংলাকে টেক্কা দিল জলসা, গত সপ্তাহের মত প্রথম স্থান দখল করল ‘পরশুরাম’ সেরা ১০ এ কোন ধারাবাহিক?
Next: জম্মুকাশ্মীরের কিশতোয়ারে গুলিযুদ্ধে নিহত ১ জওয়ান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.