Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদির ‘প্রার্থনা’ কংগ্রেস যাতে ৪০টি আসন ধরে রাখতে পারে

প্রধানমন্ত্রী মোদির ‘প্রার্থনা’ কংগ্রেস যাতে ৪০টি আসন ধরে রাখতে পারে

Online Desk ফেব্রুয়ারি 7, 2024
00_Modi_Daju.jpg

সোমনাথ মুখোপাধ্যায় ওঙ্কারঃ জোট-জটে নাজেহাল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। বাংলায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল দুটির বেশি আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে কংগ্রেস ৪০টা আসন পাবে কি না জানি না। এবার মমতার সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে ‘খোঁচা’ দিলেন মোদি।
সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে সব দলই ঘর গোছাতে ব্যস্ত। বিজেপি বিরোধী দল গুলি জোট বেঁধেছে। যার পোশাকি নাম ইন্ডিয়া জোট। কিন্তু জোট-জটে নাজেহাল সেই জোট। বাংলায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল দুটির বেশি আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে কংগ্রেস ৪০টা আসন পাবে কি না জানি না। আর সেই এবার জোট-জটের ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কংগ্রেস দেশে ৪০ আসন জিততে পারবে কি না’কটাক্ষ প্রসঙ্গ তুলে মোদির খোঁচা, “বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস। বলা হচ্ছে, গোটা দেশে তারা ৪০ আসন পাবে কি না!” এর পরই মোদির ‘প্রার্থনা’করে বলে, আমি প্রার্থনা করি যাতে কংগ্রেস ৪০টি আসন ধরে রাখতে পারে।
বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক জবাবি ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দীর্ঘ ভাষণে বার বার আক্রমণ করেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস চিন্তাভাবনাও সেকেল হয়ে গিয়েছে। সবমিলিয়ে লোকসভার পর রাজ্যসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী।

Post Views: 58

Continue Reading

Previous: এবার ম্যান স্পেশাল বাস
Next: শুরু হল জয়নগরে মোয়া হাব নির্মাণ কাজ, খুশি ব্যবসায়ীরা

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.