Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

ওঙ্কার ডেস্ক: ইতিহাসে নাম লেখালেন সূর্য কুমার যাদব। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার পরে তৃতীয় বার তৃতীয় অধিনায়ক হিসাবে ভারতকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করলেন। নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। অধিনায়ক সূর্য এখানে থেমে থাকতে চান না, আরও ট্রফি চান তিনি।

রবিবার বিশ্বকাপ জয়ের পর কোচ গম্ভীরের পাশাপাশি জসপ্রীত বুমরাহর প্রশংসা করেছেন সূর্য। ভারত অধিনায়ক বলেন, ‘সবে তো শুরু। এর পরে আমাদের লক্ষ্য হল ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। সেই বছরই টি-২০ বিশ্বকাপ। সেটাও জিততে নামব। আমাদের এই পারফরমেন্সই ধরে রাখতে হবে। গৌতি ভাইয়ের অধীনে আমি চার বছর খেলেছি। ওকে খুব ভাল ভাবে চিনি। আমাদের ভাবনা মেলে। আমরা দু’জনেই দলের ভালর কথাই ভাবি। সেটাই আমাদের লক্ষ্য।’

সূর্য কুমার যাদব আরও বলেন, ‘গৌতি ভাইকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। গত দু’বছর ধরে এই কাজটাই করছি। একটা ভাল সাজঘর তৈরি করেছি। কারও কোনও সমস্যা থাকলে তাকে নৈশভোজে নিয়ে যাই। কথা শুনি। আমি প্রত্যেকের কথা শুনি। কারণ আমার মতে, প্রত্যেকের যদি বাক্‌স্বাধীনতা না থাকে, তা হলে সেই দল সফল হতে পারে না। তাই সকলের কথা শোনাটা জরুরি। সেই কারণেই ওরা আমার কথাও শোনে।’ এছাড়া তিনি বললেন, বুমরাহর সম্পর্কে কী আর বলব ও দেশের জাতীয় সম্পদ।’

Post Views: 133

Continue Reading

Previous: ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?
Next: বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.