Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

Online Desk মার্চ 9, 2026
sde.png

ওঙ্কার ডেস্কঃ গত শনিবার থেকেই আকাশের মুখ ভার। রবিবার কলকাতা ও তৎসংলগ্ন বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারও কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২৩ ডিগ্রির মধ্যে।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও শোনাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই সকল জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

যদিও বৃষ্টির জেরে শহরের তাপমাত্রার পারদ নিম্নমুখী। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি।

উত্তরের দিকে নজর রাখলে দেখা যাবে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘণ্টায় ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া ও আংশিক ভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ
Next: ২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.