Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • এলাকায় মধুচক্রের অভিযোগ, নদিয়ায় মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

এলাকায় মধুচক্রের অভিযোগ, নদিয়ায় মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-45.webp

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: এলাকায় খোলাখুলি মধুচক্র চালানোর অভিযোগে সরব হলেন স্থানীয়রা। বারবার নিষেধ করেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ এবং অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা যাচ্ছে, ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার রামনগর পাড়া এলাকার। স্থানীয়দের অভিযোগ, ওই পাড়ার এক মহিলা এবং তাঁর পরিবারের আরও কয়েকজন মহিলা দীর্ঘদিন ধরে বাড়িতেই মধুচক্র চালাচ্ছেন। প্রতিবাদ করলে উল্টে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

এলাকাবাসীর দাবি, প্রায় প্রতিদিন বাইরে থেকে লোকজন এসে ওই বাড়িতে আসর বসায়। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা খারাপ পরিবেশে বড় হচ্ছে। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে এদিন এলাকাবাসী একজোট হয়ে শান্তিপুর থানায় একটি গণ-আবেদন জমা দেন। পাশাপাশি অভিযুক্ত মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।

Continue Reading

Previous: ফ্রান্সে প্রথমবার মানুষের দেহে শামোন্ডা ভাইরাসের হদিস, মৃত্যু ষাটোর্ধ্ব ব্যক্তির
Next: ‘সুস্থ আছেন’ মোজতবা খামেনেই, তবু কেন জনসমক্ষে আসছেন না? যা জানালেন ইরানি কূটনীতিক

সম্পর্কিত গল্প

police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026
modi-ddd.jpg

বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক মোদীর! বার্তা আত্মনির্ভরতা নিয়েও

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.