Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘সুস্থ আছেন’ মোজতবা খামেনেই, তবু কেন জনসমক্ষে আসছেন না? যা জানালেন ইরানি কূটনীতিক

‘সুস্থ আছেন’ মোজতবা খামেনেই, তবু কেন জনসমক্ষে আসছেন না? যা জানালেন ইরানি কূটনীতিক

Online Desk অক্টোবর 23, 2026
mojtaba-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন দেশটির এক কূটনীতিক। তাঁর দাবি, মোজতবা সম্পূর্ণ সুস্থ এবং নিয়মিত কাজ করছেন। গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাত ঘণ্টার বৈঠক হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও প্রবীণ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি।

দীর্ঘদিন ধরে মোজতবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও তিনি উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে নানা জল্পনা ছড়ায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েলি হানার প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন আলি খামেনেই। তাঁর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই মোজতবাকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হয়। তবে এরপর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই তাঁর বক্তব্য সামনে এসেছে। ওই বিমান হামলায় তিনি আহত হয়েছিলেন বলেও দাবি করা হয়েছিল।

মোজতবার স্বাস্থ্য নিয়ে ওঠা প্রশ্নের জবাবে এলাহি বলেন, সর্বোচ্চ নেতা ভালো আছেন এবং কাজকর্মও যথাযথভাবে পালন করছেন। তাঁর বক্তব্য, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মোজতবার সঙ্গে টানা সাত ঘণ্টা বৈঠক করেছেন। সংসদের স্পিকারও তাঁর সঙ্গে দীর্ঘ সময় ধরে সাক্ষাৎ করেছেন। এলাহির সংযোজন, তাঁর পরিচিত কয়েকজন ব্যক্তি মোজতবার সঙ্গে দেখা করেছেন। তাঁদের কাছ থেকেও তিনি সুস্থ থাকার খবর পেয়েছেন। মোজতবা ভালোভাবে কাজ করছেন বলেও তাঁরা জানিয়েছেন।

আলি খামেনেইয়ের শেষকৃত্যে মোজতবার অনুপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নও খারিজ করেছেন এলাহি। তাঁর দাবি, মোজতবা বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি নিজেও ইরানে ছিলেন বলে জানান। এলাহি বলেন, ওই সময়ে আলি খামেনেইয়ের দুই ছেলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। মোজতবাও সেখানে ছিলেন। মোজতবা কেন এখনও সংবাদমাধ্যমের সামনে আসছেন না, সেই প্রশ্নের জবাবে ইরানের ওই কূটনীতিক বলেন, নিরাপত্তার বিষয়টি নতুন হওয়ায় মোজতবা এখনও সংবাদমাধ্যমের সামনে আসেননি। তাঁকে প্রকাশ্যে দেখা না গেলেও তিনি নিজের দায়িত্ব পালন করছেন।

Continue Reading

Previous: এলাকায় মধুচক্রের অভিযোগ, নদিয়ায় মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ এলাকাবাসীর
Next: ফের দমদম বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! শৌচালয়ে চিরকুট ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026
modi-ddd.jpg

বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক মোদীর! বার্তা আত্মনির্ভরতা নিয়েও

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026
modi-ddd.jpg

বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক মোদীর! বার্তা আত্মনির্ভরতা নিয়েও

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-46.webp

ফের দমদম বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! শৌচালয়ে চিরকুট ঘিরে চাঞ্চল্য

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.