Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: বোমা হামলার হুমকি ঘিরে সতর্কতা জারি হয়েছে মুম্বই ও নবি মুম্বইয়ে। একটি স্কুলের পাশাপাশি মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে, পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে নিশানা করে হুমকি মেল পাঠানো হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইমেলগুলি কারা পাঠিয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

নবি মুম্বইয়ের আইরোলিতে অবস্থিত ভাইবগিয়র হাই স্কুল। এই স্কুলের মেলে বোমা হামলার হুমকি আসে। ওই বার্তায় দিলজিৎ দোসাঞ্জের নামও উল্লেখ করা হয় বলে দাবি। মেল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলটি খালি করে দেওয়া হয়। পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। স্কুল চত্বরে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এ ছাড়া মেয়রের দফতর এবং মুম্বইয়ের জুহু এলাকায় অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’কে ঘিরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকি মেলে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের নামও রয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে তাঁর একটি কনসার্ট হওয়ার কথা।

সেই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হুমকির বার্তায় গায়কের নাম উল্লেখের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সেখানেও পুলিশি তল্লাশি চলছে। এ ছাড়া বাণিজ্যনগরীর জুহু এলাকায় অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র নামও হুমকি মেলে রয়েছে। ওই বার্তায় বলা হয়েছে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে হামলা হতে পারে। খালিস্তান ন্যাশনাল আর্মি এবং বাব্বর খালসার নামে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তার সত্যতা যাচাই এখনও সম্পূর্ণ হয়নি।

Continue Reading

Previous: বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি
Next: প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

সম্পর্কিত গল্প

New-Project-49.webp

প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-47.webp

বঙ্গাইগাঁওয়ের হোটেলে রহস্যমৃত্যু মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ডিএসপির, ২ দিন পর উদ্ধার পচাগলা দেহ

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

USA.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-49.webp

প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 23, 2026
police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.