Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-49.webp

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের উন্নয়নে বড় ঘোষণা রাজ্য সরকারের। ঝাড়গ্রাম জেলার সার্বিক উন্নয়নের জন্য ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হল। শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ার লোধা-শবর অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম কালাঝারিয়ায় দাঁড়িয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই গ্রামে সরকারি কর্মসূচিতে এটাই কোনও মুখ্যমন্ত্রীর প্রথম আগমন।

এদিন রাজ্য বাজেটে ঘোষিত জনজাতি গোষ্ঠীর জন্য বিশেষ পুষ্টি কিট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লোধা-শবর সহ উপজাতি পরিবারগুলির বাড়ি বাড়ি প্রতি সপ্তাহে পুষ্টিকর খাবারের কিট পৌঁছে দেওয়া হবে। এটি রেশন ব্যবস্থার অতিরিক্ত পরিষেবা। কিটে থাকবে চাল, ডাল, তেল, সয়াবিনের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার এবং ঝাড়গ্রামের ২৫ হাজার পরিবার উপকৃত হবে।

এর পাশাপাশি একগুচ্ছ প্রতিশ্রুতি দেন শুভেন্দু। তিনি জানান, ঝাড়গ্রামের ২ লক্ষ পড়ুয়াকে ৮০০ টাকা করে এসটি বৃত্তি দেওয়া হবে। চালু হতে চলেছে আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা। ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে, নতুন জবকার্ডও দেওয়া হবে আগ্রহীদের।

বিগত সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার কেন্দ্রের বহু প্রকল্পে যোগ দেয়নি। আগের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমাঞ্চলে মাত্র ৬ কোটি টাকার কাজ করেছেন। এই সরকার পশ্চিমাঞ্চলকে বঞ্চিত করবে না। পশ্চিমাঞ্চলের দায়িত্ব আমার হাতেই।” তিনি আরও জানান, এই জেলায় ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন।

জেলাশাসককে আগামী ৬ মাসের মধ্যে ঝাড়গ্রামের সর্বাঙ্গীণ উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ নভেম্বর বাদনা পরব উপলক্ষে বাঁকুড়া যাবেন বলেও জানান তিনি।

Continue Reading

Previous: ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026
police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-48.webp

বিসর্জনে ‘শুধু সনাতনীরাই’ মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন সিপি

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026
Untitled.png

বাড়িতে কীভাবে আদা গাছ তৈরি করবেন? পরিচর্যা ও প্রচুর ফলন পাওয়ার সহজ উপায়:

Online Desk অক্টোবর 23, 2026
USA.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-49.webp

প্রথমবার মুখ্যমন্ত্রীর পা পড়ল কালাঝারিয়ায়, ঝাড়গ্রামের জন্য ৩৪২ কোটির উন্নয়ন প্যাকেজ ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.