Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

Online Desk মার্চ 9, 2026
GYANESH.jpg

ওঙ্কার ডেস্কঃ দোরগোড়ায় বিধানসভা ভোট। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। তিনদিনের এই সফরে বিভিন্ন প্রশাসনিক বৈঠক, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করা হবে। ভোটে নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা করা হবে।
সূত্রের খবর, সোমবার সকাল ১০টায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন কমিশনের সদস্যরা। ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত কমিশনের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য দেওয়া হবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। একই সময়ে আইজি, ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা নির্বাচন আধিকারিক এবং এসএসপি-এসপি পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এরপর ৩টে ১৫ মিনিট থেকে আবার বৈঠক শুরু হবে।
কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতেই কলকাতায় এসেছেন জ্ঞানেশ কুমার। সেইসময়েই বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। কালো পতাকাও দেখানো হয়। জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী।
সোমবার সকালে কালীঘাট মন্দিরের বাইরে জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কালো পতাকা দেখানো হয়। যদিও বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি জ্ঞানেশ কুমার। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, ”মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”

Post Views: 89

Continue Reading

Previous: যুদ্ধের আবহে পুড়ছে শেয়ার বাজার, নিফটি নিম্নগামী, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সও
Next: ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.