Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, পাল্টা দিল ভারতও

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, পাল্টা দিল ভারতও

Online Desk এপ্রিল 2, 2025
20250402_145529.jpg

ওঙ্কার ডেস্ক: কোনও প্ররোচনা ছাড়া নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। এদিন জম্মুকাশ্মীরের পুঞ্চ জেলায় গুলি চালায় পাকিস্তানি সেনা, সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, ‘১ এপ্রিল, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর টহল দেওয়ার সময় কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এর পর পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালায়।’ সেনাবাহিনীর সূত্রটি আরও জানিয়েছে, ‘আমাদের সৈন্যরা পাল্টা জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় আধিপত্য বজায় রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা তেমন ঘটেনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা বেড়েছে। ফেব্রুয়ারিতেই আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও এক জন।

ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেব জানিয়েছেন, সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জেলাগুলিতে। তবে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Post Views: 255

Continue Reading

Previous: AI-র ফাঁদ! সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ঘিবলি
Next: ভাটপাড়া গুলিকান্ডে বৃহস্পতিবার পর্যন্ত স্বস্তি পেলেন অর্জুন সিং, পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.