Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, তার মাঝে অন্য মহিলার সঙ্গে ছবি পোস্ট সমাজমাধ্যমে, ছেলেকে দল থেকে বহিষ্কার করলেন লালুপ্রসাদ

চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, তার মাঝে অন্য মহিলার সঙ্গে ছবি পোস্ট সমাজমাধ্যমে, ছেলেকে দল থেকে বহিষ্কার করলেন লালুপ্রসাদ

Online Desk মে 25, 2025
lalu.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন লালুপ্রসাদ যাদব। পাশাপাশি তাঁকে নিজের পরিবার থেকেও বহিষ্কার করেছেন আরজেডি সুপ্রিমো। ছেলে ‘নৈতিক মূল্যবোধ’ উপেক্ষা করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তেজপ্রতাপ। যেখানে অনুষ্কা যাদব নামের এক মহিলার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই পোস্টে তেজপ্রতাপ দাবি করেছিলেন, তাঁরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন। আর তেজপ্রতাপের এমন পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে শুরু হয় চর্চা।

কেন বিতর্ক?
২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রসাদ যাদব। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেন তেজপ্রতাপ যাদব। যে মামলা এখনও চলছে। সেই আবহে সমাজ মাধ্যম ফেসবুকে অনুষ্কা যাদব নামে এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে লালুপুত্র দাবি করার পর বিতর্ক শুরু হয়।

তেজপ্রতাপের কর্মকাণ্ড নিয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, ‘বড় ছেলের কার্যকলাপ, আচার এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পরিবারের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বর্তমান পরিস্থিতিতে, আমি তাঁকে দল এবং পরিবার থেকে বহিষ্কার করছি। এখন থেকে, দল এবং পরিবারে তাঁর কোনও ভূমিকা থাকবে না। তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমি সর্বদা জনসাধারণের জীবনে শালীনতার পক্ষে কথা বলেছি। পরিবারের অনুগত সদস্যরা এটি মেনে চলেছেন।’

Post Views: 251

Continue Reading

Previous: কোন পথে ‘২৫ এর বাংলাদেশ
Next: বৃষ্টির জেরে বিঘার পর বিঘা পাট জলে, নদীয়ার হাঁসখালীর কৃষকদের মাথায় হাত

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.