Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ ভারতের

থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ ভারতের

Online Desk জানুয়ারি 15, 2026
IMG-20260115-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: থাইল্যান্ডে বুধবার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। আহত হয়েছেন অন্তত ৭০ জপ্ন। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করল ভারত। বৃহস্পতিবার ভারত থাইল্যান্ডের মানুষ ও সে দেশের সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে একটি ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ওই ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘১৪ জানুয়ারি, ২০২৬ থাইল্যান্ডের নাখোন রাতচাসিমায় ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুঃখের এই মুহূর্তে আমরা থাইল্যান্ডের জনগণ ও সরকারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী উচ্চ-গতির ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়েছিল। নাখোন রাতচাসিমার গভর্নর চাইওয়াত চুয়েনকোসুম সাংবাদিকদের বলেন, স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ড ধ্বংসাবশেষ সরিয়ে ট্র্যাকটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। স্বাভাবিক অবস্থায় আনতে প্রায় সাত দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে একটি তদন্ত শুরু হয়েছে।

Post Views: 255

Continue Reading

Previous: ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী? পূর্বের ভোট পরবর্তী হিংসা বিবেচনা করে নির্ধারণ করবে কমিশন
Next: শীতের দফা হল শেষ, শীতের এবার বিদায় নেবার পালা…বাজলো ছুটির ঘন্টা…

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.