Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • বন্ধুত্বের আড়ালে ছুরি

বন্ধুত্বের আড়ালে ছুরি

Online Desk জুলাই 31, 2025
Edit.jpg

বিপ্লব দাশ : মার্কিন প্রেসিডেন্টের চলতি বাকবিতন্ডার প্রভাব এসে পড়ল সংসদের অধিবেশনে। এবং এটা ভবিতব্যই ছিল। “অপারেশন সিঁদুরে”র পর থেকে ট্রাম্পকে নিয়ে শাসক দলের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে অস্বস্তি বাড়ছিল এটা বাইরে প্রকাশ না করলেও অস্বীকার করার উপায় নেই। তাই এর প্রভাব একদিন না একদিন জাতীয় রাজনীতিতে এসে পড়বে এটা অজ্ঞাত ছিল না। কারণ, ভারত-পাক সংঘাতের ঠিক পরে পরেই ডোনাল্ড ট্রাম্প যে ভাবে গ্লোবাল ট্রেড ওয়ার অর্থৎ বিশ্ববাণিজ্য যুদ্ধ শুরু করে দিলেন তার থেকে যে ভারতের রেহাই নেই এটা না বোঝার ছিল না। সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর বিতর্কের ইস্যু হয়ে ওঠার পর এটা শুধু সময়ের অপেক্ষায় ছিল। এর মধ্যে গোদের উপর বিষ ফোঁড়ার মতো দেখা দিল ভারতের রপ্তানি পণ্যের উপর আমেরিকার ২৫ শতাংশ শুল্ক ও জরিমানা। কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই জানিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত তেল কেনার ফল এটা। তাকে আরও তাতিয়ে দিল ট্রাম্পের পরবর্তী মন্তব্য, “ভারতের অর্থনীতি”। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এতদিনের ‘দেশের অর্থনৈতিক জাগুরু’র বড়াইকে সরাসরি আঘাত করল।

এদিন সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমনটাই ইংগিত করেছিলেন। ফলে এমনটা যে হতে চলেছে তা জাতীয় রাজনীতিতে আভাস ছিল। নরেন্দ্র মোদী এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রাম্পকে যতই বন্ধু বন্ধু করুন না কেন তিনি আসলে মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব রাজনীতিতে আমারিকার শঠতা আদৌ অপরিমেয় নয়।

এই পরিস্থিতিতে বিরোধীদের ভূমিকা কী হয় এখন সেটাই দেখার। কারণ, কোনো বিতর্কে যদি বিদেশ নীতি এসে পড়ে সেখানে বিরোধীদের অনেক দায়িত্বশীল হতে হয়। একাট্টা হতে হয়। ফলে ট্রাম্পের আচরণে বিরোধীরা ঢেকুর তুললেও প্রকাশ্যে মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করাটা বিশ্বের দরবারে অশোভনীয় হবে। তাই জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধী একে অস্ত্র হিসেবে তুলে ধরতে চাইলেও তাঁর দলের অনেক বর্ষীয়ান নেতা কিন্তু বলতে শুরু করেছেন, “নয়াদিল্লি ওয়াশিংটন ডিসির অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না”।

Post Views: 268

Continue Reading

Previous: ‘কারা মেরেছিল ৬ জনকে?’ সাধ্বীরা খালাস পাওয়ায় প্রশ্ন ওয়েইসির
Next: ভিনরাজ্যে বাঙালিদের উপর নির্যাতন মেনে নেওয়া যায় না, বার্তা অমর্ত্য সেনের

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.