Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • যশস্বীর ব্যাটে দিল্লিতে রানের লক্ষ্মীভান্ডার ভারতের

যশস্বীর ব্যাটে দিল্লিতে রানের লক্ষ্মীভান্ডার ভারতের

Online Desk অক্টোবর 11, 2025
FB_IMG_1760121258495.jpg

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিন দ্বিশতরান করতে পারেন কিনা যশস্বী তাই দেখার। ভারত প্রথম দিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে থেমেছে ২ উইকেট হারিয়ে ৩১৮ রানে। এরমধ্যে যশস্বীর একারই ১৭৩ রান। দিনের শেষে তাঁর সঙ্গেই ২০ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক শুভমন গিল।

শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যশস্বী জয়সওয়াল অসামান্য ব্যাটিংয়ের পর একাধিক কিংবদন্তির পাশে নিজের নাম লিখিয়েছেন।২৫৩ বল খেলে ১৭৩ রান করে অপরাজিত যশস্বী। তিনি এদিন ৯০ ওভার ক্রিজে থাকলেন। স্বভাববিরুদ্ধভাবে ইনিংসের শুরুতে মন্থর ব্যাটিং করেন এই তরুণ। দিনের শেষে তাঁর স্কোরের পাশে রয়েছে ২২ বাউন্ডারি। মাত্র ১৪৫ বলে পূর্ণ করেন তাঁর কেরিয়ারের সপ্তম শতরান। এই শতরানে জয়সওয়াল ঢুকে পড়লেন এক বিশেষ ক্লাবে। ২৪ বছর বয়সের আগেই এত সেঞ্চুরি করার নজির রয়েছে কেবল কয়েকজন কিংবদন্তির। তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান – ১২, শচীন তেন্ডুলকর – ১১ এবং গারফিল্ড সোবার্স – ৯।

২৩ বছর বয়সে সর্বাধিক টেস্ট শতরানের তালিকায় অবশ্য এই মুহূর্তে চতুর্থস্থানে যশস্বী জয়সওয়াল ৷ সাতটি শতরান নিয়ে এই তালিকায় রয়েছেন জাভেদ মিয়াদাঁদ, গ্রেম স্মিথ, অ্যালেস্টার কুক এবং কেন উইলিয়ামসনের মতো তারকারা। অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে এরই মধ্যে ভারতের টেস্ট দলের ভরসায় পরিণত হয়েছেন। সাতটি আলাদা ভেন্যুতে সাত সেঞ্চুরির দেখা পেলেন জয়সওয়াল। যশস্বীর এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় শতরান। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকায় টেস্ট অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে টানা ৮ ঘণ্টা ক্রিজে থেকে ১৭১ রানের ইনিংস খেলেন। এবারও দিলেন ধৈর্য্যের পরীক্ষা।

এদিন যশস্বীর সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন কে এল রাহুল। তিনি ৫৪ বল খেলে ৩৮ রান করে আউট হয়ে যান। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৮ রান। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন সাই সুদর্শন। এই জুটি দলের স্কোর ২৫১-তে পৌঁছে দেয়। টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সাই সুদর্শন। কিন্তু ১৬৫ বল খেলে ৮৭ রান করে আউট হয়ে যান সাই সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি।

Continue Reading

Previous: এইচ ওয়ান-বি ভিসায় আবার কড়াকড়ি; কি কি নয়া নিয়ম আনতে চলেছে ট্রাম্প
Next: বোরখা পরা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.