Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধারণ ক্ষমতা ৩৩ হাজার, ঢোকার চেষ্টা ২ লক্ষ মানুষের, তার জেরেই বেঙ্গালুরুতে নেমে আসে বিপর্যয়

ধারণ ক্ষমতা ৩৩ হাজার, ঢোকার চেষ্টা ২ লক্ষ মানুষের, তার জেরেই বেঙ্গালুরুতে নেমে আসে বিপর্যয়

Online Desk জুন 5, 2025
20250605_112441.jpg

ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৩ হাজার। কিন্তু আইপিএল জয়ের উল্লাসে সামিল হতে বুধবার স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছেন প্রায় দুই লক্ষ মানুষ। আর যার ফলে পদপিষ্টের ঘটনা ঘটেছে, এমনটাই জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির তরফে কর্নাটকের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে।

কর্নাটকের কংগ্রেস সরকারকে আক্রমণ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যমে লিখেছেন, ‘বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ঘটনা অনায়াসে এড়ানো যেত। প্রশাসনের কোনও দূরদর্শিতাই নেই। ভিড় নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব্যর্থ কর্নাটক সরকার। তাদের অবহেলার কারণেই এতগুলো মানুষের মৃত্যু হল।’ অন্য দিকে এই ঘটনা নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘এত মানুষ চলে আসবেন, আমরা ভাবতে পারিনি। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৩ হাজার। সেখানে দু’তিন লক্ষ মানুষ ঢোকার চেষ্টা করছিলেন। স্টেডিয়ামের দরজাটাও ছোট। ভিড়ের ঠেলায় তা ভেঙে যায়। এই জমায়েত কেউ আশা করেননি। তবে যা হয়েছে, আমি তার জন্য কোনও অজুহাত দিতে চাই না।’

উল্লেখ্য দীর্ঘ ১৮ বছর পর অবশেষে চলতি মরসুমে প্রথম আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সঙ্গে জয়ের উদযাপনে সামিল হতে বুধবার চিন্নাস্বামী স্টেডিয়াম বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন। সেখানেই হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। যার ফলে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

Post Views: 130

Continue Reading

Previous: বার বার লোডশেডিং হচ্ছে এলাকায়, ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাংচুর, গ্রেফতার ২
Next: অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন ৫০ হাজারেরও বেশি সেনা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.