Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্রহ্মস, ড্রোন কিনতে ৬৭,০০০ কোটির চুক্তি করতে চলেছে ভারত

ব্রহ্মস, ড্রোন কিনতে ৬৭,০০০ কোটির চুক্তি করতে চলেছে ভারত

Online Desk আগস্ট 6, 2025
brahmos.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী দিনে শত্রু দেশের বুকে কাঁপন ধরাবে ভারতের অস্ত্র ভাণ্ডার। অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর, শতাধিক ব্রহ্মস ও ড্রোন কিনতে চলেছে ভারত। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে। এই টাকা ব্যয় করা হবে অস্ত্র কিনতে এবং রক্ষণাবেক্ষণ করতে। সূত্রের খবর, মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই অস্ত্র কেনার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। যেগুলি হবে মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা সম্পন্ন। সেই ড্রোনগুলি তৈরি করা হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। আর এই কাজে সহযোগিতা করবে বিদেশি কোম্পানি। সূত্রের খবর, ৮৭টি ড্রোন কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এ ছাড়া ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণ করতে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে নতুন ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ তৈরি করতে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের অবদান রয়েছে। এই নামকরণের পিছনে রয়েছে রাশিয়া ও ভারতের দুই নদীর নাম। মূলত ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম মাথায় রেখে এই নামকরণ করা হয়েছে। ভারত যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। পরমাণু অস্ত্রও বহন করতে পারে এটি।

Post Views: 160

Continue Reading

Previous: ট্রাম্পের হুঁশায়ারিকে তোয়াক্কা না করেই রাশিয়া সফরে ডোভাল, মাসের শেষে জয়শঙ্করেরও মস্কো যাত্রার সম্ভাবনা
Next: শুল্ক প্রসঙ্গে ‘ট্রাম্পকে ফোন করব না’, স্পষ্ট জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.