Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্মীদের ২ শতাংশ মহার্ঘভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার

কর্মীদের ২ শতাংশ মহার্ঘভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার

Online Desk মার্চ 28, 2025
money.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! দুই শতাংশ হারে ডিএ বা মহার্ঘভাতা বাড়াল মোদী সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা দুই শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। আগে মূল বেতনের ডিএ ছিল ৫৩.৯৮ শতাংশ। এবার তা বেড়ে হল ৫৫.৯৮ শতাংশ। পেনশনভোগীরাও এই ডিএ বৃদ্ধির সুফল ভোগ করবেন।

উল্লেখ্য, করোনা মহামারির সময় তিন কিস্তি মহার্ঘভাতা স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর পর ২০২১ সালে আবার মহার্ঘভাতা দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে তিন বা চার শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ৫০ থেকে ৫৩ শতাংশ করা হয়েছিল ডিএ। তবে এবারে ডিএ বৃদ্ধির হার সর্বনিম্ন। কিন্তু কেন কমল এ বছর ডিএ বৃদ্ধির? বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের ডিএ দেয় সরকার। সেই হিসাবে এই ত্রৈমাসিক সময়ে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। সেই কারণে এ বার মহার্ঘভাতা বৃদ্ধির হার কমেছে।

উল্লেখ্য। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারিরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন। সম্প্রতি বাজেটে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে নবান্নের তরফে এ কথা জানানো হয়েছে। ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।

Post Views: 93

Continue Reading

Previous: স্ত্রীকে খুন করে স্যুটকেসে দেহ ভরে আত্মহত্যার চেষ্টা তথ্য প্রযুক্তি কর্মীর
Next: ময়ানমার ভূমিকম্প: ব্যাংককে নির্মীয়মাণ বহুতল ভেঙে ৪৩ শ্রমিক নিখোঁজ, ময়ানমারে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গণ হাহাকার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.