Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তূপে আটকে বহু

দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তূপে আটকে বহু

Online Desk এপ্রিল 19, 2025
20250419_090652.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির মুস্তাফাবাদে চার তলা বাড়ি ভেঙে বিপর্যয়। মৃত্যু হল চার জনের। শনিবার ভোরে এই ঘটনায় ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন অনেকে। এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। বিপর্যয়ের খবর পাওয়ার পর এনডিআরএফ টিম, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে। এ বিষয়ে সিনিয়র পুলিশ আধিকারিক সন্দীপ লাম্বা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জনের মৃত্যু হয়েছে। এখনও ৮-১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’ আহতদের উদ্ধার করে জিটিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ওই পুলিশ আধিকারিক জানান, বিষয়টি তদন্ত করা হবে। দমকল বাহিনীর আধিকারিক রাজেন্দ্র আটওয়াল বলেন, তারা রাত ২:৫০ নাগাদ একটি ফোন পেয়েছিলেন এই ঘটনার বিষয়ে। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো বাড়িটি ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের নীচে মানুষ আটকে পড়েছে। এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিস লোকজনকে উদ্ধারের জন্য কাজ করছে।’

উল্লেখ্য এর আগে গত সপ্তাহে, মধু বিহারের কাছে ঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে, যার ফলে একজন নিহত এবং আরও দুজন আহত হন।

Post Views: 66

Continue Reading

Previous: “সকালে রাম নয়, কৃষ্ণ ভাবুন!”—দিলীপ ঘোষকে নবপরিণীত সংসার টিপস মদন মিত্রের
Next: গুলিবিদ্ধ হয়ে কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.