Skip to content
জুন 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
cjp.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজির প্রশ্নফাঁস সহ একাধিক ইস্যুতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি। এদিনই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টার অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন সমর্থককে আটক করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইন্দিরা বাল বিহারের বাইরে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ বিক্ষোভকারীরা ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর প্রস্তুতি শুরু করে। সেই সময় ক্যান্টনমেন্ট থানার পুলিশ আধিকারিক সঞ্জয় সিং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিক্ষোভকারীদের মধ্যে তিন জনকে আটক করেন।

আটক হওয়া তিন সমর্থকের নাম রজত চৌধুরী, মহম্মদ আফজাল এবং অঙ্কিত কুমার। তিন জনকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গীদের ধরপাকড় শুরু হলে বাকিরা পালিয়ে যায়। শান্তি শৃঙ্খলা ব্যাহত করা-সহ ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি একটি ভার্চুয়াল আন্দোলন, নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে আসছে এই সংগঠনটি। শনিবার প্রথম মাঠে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা।

Post Views: 35

Continue Reading

Previous: আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ
Next: বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

সম্পর্কিত গল্প

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
Untitled.png

কুনোতে দেখা গেল জঙ্গলের ভূতের!

Online Desk জুন 6, 2026

You may have missed

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.