Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কান্ডে এবার হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিল ভারত

পহেলগাঁও কান্ডে এবার হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিল ভারত

Online Desk মে 1, 2025
InShot_20250501_163310599.jpg

ওঙ্কার ডেস্ক: গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে হত্যার ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ তৈরি হয়েছে । যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও নেটপাড়ায় কটাক্ষের শিকার তাঁরা। এছাড়াও বলিউডের ফিল্ম সংগঠনগুলির তরফে পাক তারকাদের চিরতরে ভারতীয় বিনোদুনিয়ায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদেশেও পাক তারকাদের একটা বড় সংখ্যক অনুরাগী রয়েছে। অতঃপর সোশাল মিডিয়ায় তাঁদের ওপর নজর রাখেন তাঁরা। কিন্তু এবার সম্ভবত সেই অভ্যেসে ছেদ পড়তে চলেছে! কারণ পহেলগাঁও সন্ত্রাসের রেশে একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন । তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। এবার এই উত্তপ্ত আবহে এবার জানা গেল, ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি প্রমূখ একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারতীয় কোনও নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনও অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।” এদেশে নিষিদ্ধ হওয়া তারকা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন আয়েজা খান, সনম সইদ, মায়া আলি, ইকরা আজিজ হুসেন-সহ আরও অনেকে। ভারতীয় দর্শকদের মধ্যে এই পাক তারকারা জনপ্রিয়তা অনেক। লক্ষ লক্ষ ভারতীয় ফলোয়ার ছিল তাঁদের। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার পর সেসব আর দেখা যাচ্ছে না। যদিও সাবা কামার, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও বন্ধ হয়নি। ভারতের নেটিজেনদের কাছে তাঁদের অ্যাকাউন্ট এখনও দৃশ্যমান।

Post Views: 164

Continue Reading

Previous: বাংলাদেশের মাটি ব্যবহার নয়, ‘মানবিক করিডর’ নিয়ে বিক্ষোভে ফুঁসছে ঢাকা
Next: ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের ‘হাই অ্যালার্ট’ জারি করল লস্কর-জয়েশ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.