Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিন্দুস্তান কপার-এর ঐতিহাসিক অগ্রগতি ! মুনাফা বাড়ল ৫৪ শতাংশ

হিন্দুস্তান কপার-এর ঐতিহাসিক অগ্রগতি ! মুনাফা বাড়ল ৫৪ শতাংশ

Online Desk মে 28, 2025
20250528_152000.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় খনিজ মন্ত্রকের অধীনে মিনিরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এর কর পূর্ববর্তী লাভ (পিবিটি) বাড়ল ৫৪%। ২০২৩-২৪ অর্থবর্ষের পিবিটি ৪১০.৪৩ কোটি টাকা থেকে ৫৪% বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ৬৩৩.৫১ কোটি টাকা হয়েছে।

মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত নির্দেশক পর্ষদের বৈঠকে অনুমোদিত আর্থিক নথি অনুযায়ী, এইচসিএল তার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০৭০.৯৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছে ২০২৪-২৫ অর্থবর্ষে। এটি গত বছরের ১৭১৭.০০ কোটি টাকার তুলনায় ২১% বেশি বছরের-অনুপাতে (ওআই.ও.ওআই)। কোম্পানির কর-পরবর্তী মুনাফা (প্যাট), যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২৯৫.৪১ কোটি টাকা। এটি ৪২% বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬৮.৫৩ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবর্ষে কোম্পানির ফ্ল্যাগশিপ ইউনিট মধ্যপ্রদেশের মালাঞ্জখণ্ড তামা খনির ভূগর্ভস্থ খনি থেকে ২.৭৩ মিলিয়ন টন তামা উত্তোলন হয়েছে। এই খনি থেকে এটি আজ পর্যন্ত সর্বাধিক উৎপাদন।

২০২৪-২৫ আর্থিক বছরে সুদ পূর্ববর্তী আয়, কর, অপচয় ও পরিশোধ মাত্রা দাঁড়িয়েছে ৩৮%। আগের বছরের ৩৪%-এর তুলনায় ৪ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই মাত্রা। বিশ্ব অর্থনীতি যখন নবীকরণযোগ্য শক্তি, বৈদ্যুতিক যানবাহন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কার্বনহীন নীতির দিকে এগোচ্ছে, তখন তামার চাহিদা আগামী দিনে বহুগুণ বৃদ্ধি পাবে এবং এটি উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠবে বলে মত ওয়াকিবহাল মহলের।

Post Views: 194

Continue Reading

Previous: ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি
Next: শহীদ সেনার পরিবারকে পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আর্থিক সাহায্য এক কোটি দশ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.