Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন মুলুকে চাকরি খুঁজতে গিয়ে ফের গুলিতে মৃত ভারতীয় যুবক

মার্কিন মুলুকে চাকরি খুঁজতে গিয়ে ফের গুলিতে মৃত ভারতীয় যুবক

Online Desk জানুয়ারি 20, 2025
rabi-1280.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরির খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হলেন ভারতীয় যুবক। সোমবার ওয়াশিংটন ডিসিতে ২৬ বছর বয়সী ওই ভারতীয় যুবককে একটি গ্যাস স্টেশনে গুলি করে হত্যা করা হয়।
জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম রবি তেজা। তিনি হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা। রবি ২০২২ সালের মার্চ মাসে স্নাতকোত্তর স্তরে লেখাপড়ার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। পড়াশোনার পাঠ শেষ হয়ে যাওয়ার পর তিনি সেদেশে চাকরি খুঁজছিলেন। এরই মাঝে ঘটল মর্মান্তিক ঘটনা।
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রবি তেজার উপর কেন হামলা চালান হল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে আততায়ীকে চিহ্নিত করতে তৎপর স্থানীয় পুলিশ।
প্রসঙ্গত, গত কয়েকমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের উপর হামলার ঘটনা বেড়েছে। গত মাসে তেলেঙ্গানার এক পড়ুয়াকে মার্কিন মুলুকের শিকাগোতে পেট্রোল পাম্পে গুলি করে হত্যা করা হয়। ২২ বছর বয়সী ওই পড়ুয়ার নাম সাই তেজা নুকারাপু। পড়াশোনার পাশাপাশি সাই পেট্রোল পাম্পে আংশিক সময়ের কর্মী হিসেবে কাজ করতেন।

Post Views: 86

Continue Reading

Previous: সরকারি নিষেধাজ্ঞা সত্বেও ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন, অভিযোগ নদীয়ার একটি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে
Next: আহত একটি দলছুট হাতিকে জঙ্গলে ফেরাতে উদ্যোগী বনদফতর

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.