Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যর্থ হল ইসরোর ১০১ তম অভিযান, মহাকাশে ধ্বংস করে দেওয়া হল ইসরোর রকেট

ব্যর্থ হল ইসরোর ১০১ তম অভিযান, মহাকাশে ধ্বংস করে দেওয়া হল ইসরোর রকেট

Online Desk মে 18, 2025
isro-fvf.jpg

ওঙ্কার ডেস্ক: ১০১ তম অভিযানে সফলতা পেল না ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রবিবার মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য সকালেই ইসরোর রকেট রওনা দিয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়ে রকেটটি। ফলে মাঝপথে গিয়ে সেটি থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। অভিযান ব্যর্থ হওয়ায় মহাকাশে রকেটটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার ভোর ৫টা ৫৯ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটি সফল ভাবে ইওএস-০৯ স্যাটেলাইট নিয়ে রওনা দেয়। কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যার ফলে তড়িঘড়ি সেই অভিযান বাতিল করে দেওয়া হয়। দেশবাসীর জন্য এদিন এই অভিযানের বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সেখানেই ইসরোর প্রধান ভি নারায়ণন ব্যর্থতার কথা মেনে নেন। পরে সমাজমাধ্যমে ইসরোর তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, ‘আজ ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না।’ কেন এই অভিযান ব্যর্থ হল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটি গঠন করা হয়েছে ইসরোর তরফে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইসরোর স্যাটেলাইটগুলি। পাকিস্তান যখন আঘাত হানে তখন ভারতের স্যাটেলাইটগুলি নিখুঁত ভাবে কাজ করেছে বলে জানিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। অপারেশন সিঁদুর অভিযানের পর ভারতের তথ্যপ্রযুক্তির যে শ্রীবৃদ্ধি সারা বিশ্ব প্রত্যক্ষ করেছিল ইসরোর এই ব্যর্থতা তাতে কাঁটা হয়ে রইল।

Post Views: 252

Continue Reading

Previous: বিশেষভাবে সক্ষম শিশুদের শিল্পকলায় মুগ্ধ রূপম- অলোকানন্দা
Next: সমবায় নির্বাচন ঘিরে উত্তাল তমলুক, ভোটকেন্দ্রেই ধাক্কা-ধাক্কি তৃণমূল বিজেপির

সম্পর্কিত গল্প

death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.