Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রান্নার গ্যাসের ফের মূল্যবৃদ্ধি: এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা, দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের‌ও

রান্নার গ্যাসের ফের মূল্যবৃদ্ধি: এক ধাক্কায় বাড়ল ৫০ টাকা, দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের‌ও

Online Desk এপ্রিল 7, 2025
aaaaaaaaaa

ওঙ্কার ডেস্ক: আবারও সাধারণ মানুষের কাঁধে চাপ পড়ল রান্নার গ্যাসের দামের বোঝা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতিটি ৫০ টাকা করে বাড়ানো হচ্ছে। এর ফলে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম এখন থেকে দাঁড়াবে ৮৫৩ টাকা।

এই মূল্যবৃদ্ধির ছোঁয়া থেকে বাদ পড়েননি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত উপভোক্তারাও। তাঁদের ক্ষেত্রেও সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ৫৫৩ টাকায় পৌঁছেছে।

শহরভেদে নতুন দাম (প্রতি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার):
– নয়াদিল্লি: ৮৫৩ টাকা (আগে ৮০৩ টাকা)
– মুম্বই: ৮৫২.৫০ টাকা (আগে ৮০২.৫০ টাকা)
– গুরুগ্রাম:৮৬১.৫০ টাকা (আগে ৮১১.৫০ টাকা)
– বেঙ্গালুরু: ৮৫৫.৫০ টাকা (আগে ৮০৫.৫০ টাকা)
– চণ্ডীগড়: ৮৬২.৫০ টাকা (আগে ৮১২.৫০ টাকা)
– জয়পুর: ৮৫৬.৫০ টাকা (আগে ৮০৬.৫০ টাকা)
– পাটনা: ৯৪২.৫০ টাকা (আগে ৮৯২.৫০ টাকা)
– কলকাতা: ৮৭৯.০০ টাকা (আগে ৮২৯.০০ টাকা)
– চেন্নাই: ৮৬৮.৫০ টাকা (আগে ৮১৮.৫০ টাকা)
– নয়ডা ও গাজিয়াবাদ: ৮৫০.৫০ টাকা (আগে ৮০০.৫০ টাকা)
– ভুবনেশ্বর: ৮৭৯.০০ টাকা (আগে ৮২৯.০০ টাকা)
– হায়দরাবাদ: ৯০৫.০০ টাকা (আগে ৮৫৫.০০ টাকা)
– লখনউ: ৮৯০.৫০ টাকা (আগে ৮৪০.৫০ টাকা)
– ত্রিবান্দ্রম: ৮৬২.০০ টাকা (আগে ৮১২.০০ টাকা)

এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কটাক্ষ করে বলেন, “এলপিজি গ্যাস সিলিন্ডারই শুধু বাদ পড়েছিল, এবার তাও দ্রব্যমূল্য বৃদ্ধির তালিকায় ঢুকে পড়ল। উজ্জ্বলা যোজনার গরিব মহিলাদেরও রেহাই নেই। আজকের ভারতবর্ষে ‘লুট’, ‘তোলাবাজি’, ‘ধোঁকা’ – এই শব্দগুলিই যেন মোদী সরকারের সঙ্গে সমার্থক হয়ে দাঁড়িয়েছে।”

কিন্তু অন্ত শুল্ক বৃদ্ধি হবার কারণে এক‌ই ভাবে প্রেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে । যদিও এখন‌ও পর্যন্ত এই বিষয়ে কোনো পোক্ত খবর পাওয়া যায়নি । তবে এই সম্ভাবনা বাদ দেওয়া যায়না।

এদিকে সাধারণ মানুষও এই দামের ভারে নাজেহাল। দিনবদলের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে ফের প্রশ্ন উঠছে – এই মূল্যবৃদ্ধির ভার আর কতদিন বইবেন সাধারণ মানুষ?

Post Views: 264

Continue Reading

Previous: শান্তিপুর বিদ্যুৎ অফিসে বিক্ষোভ গ্রাহকদের, বেলাগাম শেষ হচ্ছে স্মার্ট মিটারের রিচার্জ
Next: ছত্তীসগঢ়ে তিন কমান্ডার-সহ আরও ২৬ জন মাওবাদী গেরিলার আত্মসমর্পণ

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.