Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৩৩ মাওবাদীর, তার মধ্যে ১৭ জনের মাথার দাম ছিল মোট ৪৯ লক্ষ টাকা

ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৩৩ মাওবাদীর, তার মধ্যে ১৭ জনের মাথার দাম ছিল মোট ৪৯ লক্ষ টাকা

Online Desk এপ্রিল 19, 2025
20250419_105313.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ছত্তিশগড়ে মাওবাদী মতাদর্শ থেকে সরে এসে আত্মসমর্পণ করলেন ৩৩ জন। যাদের মধ্যে ১৭ জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৪৯ লক্ষ টাকা। শুক্রবার ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিনের শুরুতে নয়জন মহিলা সহ ২২ জন মাওবাদী ক্যাডার পুলিশ এবং সিআরপিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন। এর পর দুই মহিলা-সহ আরও ১১ জন পুলিশ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রের খবর, মাওবাদীরা রাজ্য সরকারের ‘নিয়াদ নেল্লানার’ প্রকল্প এবং নকশাল আত্মসমর্পণ পুনর্বাসন নীতি ২০২৫ এর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছিলেন পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-এর ডেপুটি কমান্ডার মুচাকি জোগা (৩৩) এবং তাঁর স্ত্রী মুচাকি জোগি (২৮)। দুজনেরই মাথার দাম ৮ লক্ষ টাকা করে ঘোষণা করেছিল পুলিশ। এলাকা কমিটির দুই সদস্য, কিকিদ দেব (৩০) এবং দুধি বুধরা (২৮), যাদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ছিল। এদিন তাঁরাও আত্মসমর্পণ করেছেন।পুলিশ জানায় আত্মসমর্পণকারীদের মধ্যে সাত জন ক্যাডারের মাথার দাম ২ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। এদিন আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পুনর্বাসন নীতি অনুসারে তাঁদেরকে সহযোগিতা করা হবে বলে জানায় প্রশাসন।

Post Views: 136

Continue Reading

Previous: মানবিক সৌরভ, অসুস্থ ফুটবলার শুভ দাসের পাশে
Next: কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, মৃত্যু ১৪৮ জনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.