Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লায় মোদীর ভাষণে হাজির থাকার জন্য আমন্ত্রণ ৮৫ পঞ্চায়েত প্রধানকে

লালকেল্লায় মোদীর ভাষণে হাজির থাকার জন্য আমন্ত্রণ ৮৫ পঞ্চায়েত প্রধানকে

Online Desk আগস্ট 14, 2025
20250814_174503.jpg

ওঙ্কার ডেস্ক: রাত পোহালেই গোটা দেশ স্বাধীনতা দিবস উদযাপনে মাতবে। শুক্রবার দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে জাতীয় পতাকাও উত্তোলন করবেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের ৮৫ জন গ্রাম পঞ্চায়েত প্রধানকে৷ গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ২৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৫টি গ্রামের পঞ্চায়েত প্রধানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

গ্রামই দেশের চালিকাশক্তি। তাই গ্রাম পর্যায়ে উন্নয়ন হলে প্রকৃত পক্ষে তা সামগ্রিক ভাবে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। গ্রামে স্যানিটেশন, পরিশ্রুত পানীয় জল, নারীর ক্ষমতায়ন এবং দৃঢ় প্রশাসন ব্যবস্থার অগ্রগতির ভিত্তিতে পঞ্চায়েত প্রধানদের স্বীকৃতি দিতে চায় মোদী সরকার ৷ যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই নির্বাচিত পঞ্চায়েকে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর অধীনে ওডিএফ প্লাস ঘোষণা করা হয়েছে৷

সূত্রের খবর, স্বাধীনতা দিবসে যে প্রধানরা আমন্ত্রিত তাঁদের মধ্যে রয়েছেন বিহারের সমস্তিপুরের মতিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রেমা দেবী৷ প্রেমার নেতৃত্বে তাঁর গ্রাম বর্জ্য থেকে শক্তি এবং জল ব্যবস্থাপনায় নজির গড়েছে। কার্যত সারা দেশে তাঁর গ্রাম একটি মডেল হয়ে উঠেছে। এ ছাড়া তালিকায় রয়েছে, রাজস্থানের ভরতপুরের রারাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সিং৷ রয়েছেন প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটের, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শশীকান্ত ভূপেন্দ্রভাই প্যাটেল ৷ তাঁর অধীনে সুলতানপুর গ্রাম পরিবেশ উন্নয়নে নজির তৈরি করেছে দেশে। প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগের ব্যবহার শুরু করেছেন এই গ্রামের মানুষ ৷

Post Views: 190

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির রাস্তায় থাকবে না পথ কুকুর; তাদের নতুন বাসস্থান কোথায়
Next: ইউনুসের পাক-প্রেম, বাংলাদেশে আসছেন ইসলামাবাদের দুই মন্ত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.