Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুযোগ মতো দ্বিগুণ ভাড়া চাইতে পারবে ওলা, উবের, জারি নতুন নিয়ম

সুযোগ মতো দ্বিগুণ ভাড়া চাইতে পারবে ওলা, উবের, জারি নতুন নিয়ম

Online Desk জুলাই 2, 2025
Ola-Uber.jpg

ওঙ্কার ডেস্ক: সময় সুযোগ মতো দ্বিগুণ ভাড়া চাইতে পারবে ওলা এবং উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই নয়া নির্দেশিকার কথা জানিয়েছে।

উল্লেখ্য, এত দিন মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করতে পারত সংস্থাগুলি। কিন্তু নয়া নির্দেশিকার ফলে ১ জুলাই থেকে ব্যস্ত সময়ে ওলা, উবেরের মতো সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার দ্বিগুণ টাকা চাইতে পারবে। তবে দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন অর্ধেক দাবি করা যাবে বলে জানানো হয়েছে। কোনও রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণের ভার থাকবে রাজ্য সরকারের উপর। অ্যাপ ক্যাব সংস্থাগুলিকেও পরিস্থিতি অনুযায়ী ভাড়া ঠিক করার স্বাধীনতা দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রতিটি রাজ্যকে সংশোধিত নির্দেশিকা বাস্তবায়ন করতে হবে। নয়া নিয়ম অনুযায়ী, চালকদের দিতে হবে ভাড়ার অন্তত ৮০ শতাংশ। চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিক ভাবে পারিশ্রমিক দিতে হবে বলে সাফ জানানো হয়েছে। টাকা বকেয়া রাখা যাবে না। তবে এই নির্দেশিকায় যাত্রীদের পকেট থেকে বেশি টাকা যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু ওলা উবের এর মতো সংস্থাগুলি কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় খুশি। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এই সংস্থাগুলি।

Post Views: 195

Continue Reading

Previous: নদীয়ায় পুলিশের হাতে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ বাংলাদেশী মহিলা অনুপ্রবেশকারী
Next: ইউনূস জমানার নগ্ন প্রকাশ ! জেনেভায় বিশ্ব জনমত গড়তে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পোস্টার প্রদর্শন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.