Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সর্বদল বৈঠকে একজোট হওয়ার বার্তা কেন্দ্রের

সর্বদল বৈঠকে একজোট হওয়ার বার্তা কেন্দ্রের

Online Desk মে 8, 2025
IMG-20250508-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরের পর সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলির সঙ্গে সেই বৈঠকে দেশের প্রতিটি নাগরিকের একজোট হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। প্রসঙ্গত এদিন বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বার্তা এদিন বিরোধী দলগুলির প্রতিনিধিদের কাছে তুলে ধরেন শাসকদলের প্রতিনিধিরা।

সূত্রের খবর বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা। এদিন কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। অন্য দিকে তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে কী ভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে, সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়।

উল্লেখ্য মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। যে অভিযানের ফলে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি। সেই সঙ্গে ৭০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে এই অভিযানের ফলে। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হানায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই অভিযানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়েছেন জবাব দেওয়া হবে বলে।

Post Views: 91

Continue Reading

Previous: ইডেনে কী শেষ ম্যাচ খেলে নিলেন মাহি !
Next: গঙ্গোত্রী যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৫ যাত্রী আহত ২ জন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.