Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বদেশি পণ্য ব্যবহারের উপর জোর প্রধানমন্ত্রীর

স্বদেশি পণ্য ব্যবহারের উপর জোর প্রধানমন্ত্রীর

Online Desk মে 28, 2025
20250522_161909.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশি নয়, দেশবাসী যাতে স্বদেশি পণ্য ব্যবহার করেন তার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাটের আমেদাবাদের এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আত্মনির্ভর ভারতের কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত রাষ্ট্র হওয়ার একমাত্র পথ আত্মনির্ভরতাই।

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, জাতীয় স্বার্থে বিদেশি পণ্য বয়কট করতে হবে। কেউ যেমন বিদেশি পণ্য ক্রয় করব না, তেমন বিক্রিও করবে না। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নাম না করে চীনের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, গণপতির মূর্তিও বিদেশ থেকে আসছে। তাও আবার সেই গণপতির চোখ ক্ষুদ্র। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, এটা কেন হবে?

উল্লেখ্য, দেশের আমদানি-রফতানির ঘাটতি বর্তমানে অনেকটা। গত মার্চ মাসে আমদানি ও রফতানির ঘাটতি ছিল ২১০ কোটি ডলার। এপ্রিল মাসে সেটা বেড়ে হয়েছে ২৬০ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবর্ষে এই বৈদেশিক বাণিজ্যের ঘাটতি প্রায় ২ হাজার ৮৮০ কোটি ডলার। বছর বছর রফতানি কমলেও বেড়েছে আমদানি। প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রী মোদী বহু বার আত্মনির্ভরতার কথা বলেছেন। মেক ইন ইন্ডিয়ার কথা বলা হলেও বাস্তবে একাধিক ক্ষেত্রে আমদানি বেড়েই চলেছে। সবথেকে বেশি বাণিজ্য ঘাটতি চিনের সঙ্গে। সেই আবহে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 305

Continue Reading

Previous: কুরকুরে নয় এবার বিস্কুট চোর সন্দেহে নাবালককে মারধোর,অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের
Next: পেরুর ‘এলিয়েন মমি’দের হত্যা করা হয়েছিল ! বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল রহস্যময় তথ্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.