Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ৬টি কীর্তি চক্র এবং ৩৩টি শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

৬টি কীর্তি চক্র এবং ৩৩টি শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Online Desk মে 23, 2025
20250523_131941.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ বীরত্ব পুরষ্কার কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করেন দেশের সাংবিধানিক প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকর্মীদের এই পুরষ্কার প্রদান করেন। এদিন চারটি মরণোত্তর-সহ ছয়টি কীর্তি চক্র এবং সাতটি মরণোত্তর-সহ ৩৩টি শৌর্য চক্র প্রদান করেছেন দ্রৌপদী মুর্মু। রাইফেলম্যান রবি কুমার, কর্নেল মনপ্রীত সিং, ডেপুটি-এসপি হিমানয়ুন মুজ্জাম্মিল ভাট এবং নায়েক দিলওয়ার খানকে মরণোত্তর কীর্তি চক্র প্রদান করা হয়। মারাঠা লাইট ইনফ্যান্ট্রির মেজর মল্ল রামা গোপাল নাইডু এবং পাঞ্জাব রেজিমেন্টের মেজর মনজিতকে কীর্তি চক্র প্রদান করা হয়। কর্তব্যরত অবস্থায় ব্যতিক্রমী সাহসিকতা এবং ত্যাগের জন্য মেজর আশীষ ধোনচক, সিপাহী প্রদীপ সিং, হাবিলদার রোহিত কুমার, কনস্টেবল পবন কুমার, কনস্টেবল দেবন সি, বিজয়ন কুট্টি জি এবং ক্যাপ্টেন দীপক সিং সহ সাতজন সাহসী কর্মীকে মরণোত্তর শৌর্য চক্র প্রদান করা হয়।

অদম্য সাহস, অতুলনীয় সাহসিকতা এবং ব্যক্তিগত সুরক্ষা উপেক্ষা করে কাজ করার জন্য কর্মীদের বীরত্ব পুরষ্কার প্রদান করা হয়। জম্মুকাশ্মীর এবং উত্তর-পূর্বে সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমন অভিযান, জলদস্যু বিরোধী অভিযান এবং অগ্নিনির্বাপণ অভিযান-সহ বিভিন্ন অভিযানের সময় ব্যতিক্রমী সাহস দেখানোয় এই সম্মান পেলেন পুরষ্কারপ্রাপকরা।

Continue Reading

Previous: সিঁদুরেরে পর এবার পরনে গীতার শ্লোক, ফের কানে’র মঞ্চে নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন
Next: বদল হচ্ছে শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক? বলিউড শেহেনশা’র চেয়ার দখল করবে ভাইজান?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.