Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বার বার হুমকিতে ভারত ভীত নয়, পাকিস্তানকে সতর্ক করল নয়াদিল্লি

বার বার হুমকিতে ভারত ভীত নয়, পাকিস্তানকে সতর্ক করল নয়াদিল্লি

Online Desk আগস্ট 14, 2025
20250814_192110.jpg

ওঙ্কার ডেস্ক: পাক সেনাপ্রধান আসিম মুনির আগেই পরমাণু হুমকি দিয়েছিলেন ভারতকে। তার প্রেক্ষিতে নয়াদিল্লি আগেই বিবৃতি দিয়েছিল। ফের এক বার পাকিস্তানকে সতর্ক করে দিল ভারত। বার বার হুমকি ও ঘৃণাভাষণকে যে নয়াদিল্লির তরফে ভাল ভাবে দেখা হচ্ছে না তা মনে করিয়ে দেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে বারংবার ভারত-বিরোধী মন্তব্য করা হচ্ছে। কখনও ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি, কখনও ঘৃণাভাষণ দেওয়া হচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ওরা আগেও ভারতবিরোধী মন্তব্য করেছে। এটা ওদের চেনা ছক। পাকিস্তানকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছি।’ তাঁর আরও সংযোজন, ‘ইসলামাবাদ কোনও দুঃসাহসিক পদক্ষেপ করলে তার পরিণতি যন্ত্রণাদায়ক হতে পারে। সম্প্রতি যেমনটা হয়েছে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি ঘটনা বলতে জয়সওয়াল অপারেশন সিঁদুর অভিযানের কথা বলতে চেয়েছেন। যে অভিযানে ভারতের সেনা বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি পাক সেনাপ্রধান মুনির মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’ শুধু তাই নয় সিন্ধু জলবন্টন চুক্তি বিষয়ে তিনি বলেন, ‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় এবং আমাদের কাছেও ক্ষেপণাস্ত্র কম নেই।’

Post Views: 272

Continue Reading

Previous: ইউনুসের পাক-প্রেম, বাংলাদেশে আসছেন ইসলামাবাদের দুই মন্ত্রী
Next: লাল কেল্লায় মোদীর ভাষণে উঠে এল বাংলা ভাষার প্রসঙ্গ; বললেন ভাষা গর্বের বিষয়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.