Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রোহিত, জাডেজা,সরফরাজের ব্যাটিং বিক্রমে রাজকোটে অপ্রতিরোধ্য ভারত

রোহিত, জাডেজা,সরফরাজের ব্যাটিং বিক্রমে রাজকোটে অপ্রতিরোধ্য ভারত

Online Desk ফেব্রুয়ারি 15, 2024
FB_IMG_1707998139994.jpg

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেও অল্পের জন্য শতরান পাননি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি। রাজকোট টেস্ট ম্যাচে দলে ফিরেই শতরান করলেন রবীন্দ্র জাডেজা। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন ভারতের ইনিংসের নবম ওভারে জাডেজা যখন ব্যাটিং করতে যান, তখন ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল দল। সেই অবস্থায় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ২০৪ রান যোগ করেন জাডেজা। রোহিত আউট হয়ে যাওয়ার পর নাবগত সরফরাজ খানকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি নিজে শতরান করার পাশাপাশি সরফরাজকে অভিষেক টেস্টেই অর্ধশতরান করার ক্ষেত্রে সাহায্য করেন।প্রথম টেস্ট ইনিংসে ৬২ বলে ৬৬ রান করে রান আউট হন
সরফরাজ।
জাডেজা ও সরফরাজের জুটিতে যোগ হয় ৭৭ রান। সরফরাজকে বেশি স্ট্রাইক দিচ্ছিলেন জাডেজা। কিন্তু তিনি যখন ৯৯ রানে ব্যাটিং করছিলেন, তখন রান আউট হয়ে যান সরফরাজ। ৬৬ বলে ৬২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। প্রথম টেস্ট ইনিংসে সাবলীল ব্যাটিং করেন সরফরাজ। তিনি বোলারদের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন। রঞ্জি ট্রফিতে যেভাবে ব্যাটিং করেন, টেস্টেও সেভাবেই খেললেন। রান আউট না হলে হয়তো প্রথম টেস্ট ইনিংসেই শতরান করতে পারতেন সরফরাজ। তবে শতরান না পেলেও, তাঁর ব্যাটিং সবার প্রশংসা আদায় করে নিয়েছেরাজকোট টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩২৬। ১১০ রান করে অপরাজিত জাডেজা। ১ রান করে অপরাজিত কুলদীপ যাদব। শুক্রবার দ্বিতীয় দিন যত বেশি সম্ভব রান বাড়িয়ে নিয়ে যাওয়াই ভারতের ব্যাটারদের লক্ষ্য থাকবে।

Post Views: 81

Continue Reading

Previous: নিজের কোটার প্লেয়ার খেলাতে চাপ, সিএবি কর্তার জন্যই ভরাডুবি বাংলার
Next: সুজনের নেতৃত্বে সিপিএমের মিছিল ঘিরে উত্তাল বসিরহাট

সম্পর্কিত গল্প

surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026

You may have missed

FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
s-jayshankar.jpg

আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.