Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sed.png

ওঙ্কার ডেস্ক: রবিরাত রাতে ভারতের জয়ে ময়দান যখন গর্জে উঠছিল ক্রিকেটপ্রেমীদের উল্লাসে, ঠিক তখনই মাঠের এক আবেগঘন মুহূর্ত নজর কাড়ল নেটদুনিয়ার। বিশ্বজয়ের উদযাপনের মাঝেই ক্যামেরাবন্দি হল এক অন্য দৃশ্য, গ্যালারি থেকে ছুটে এসে হার্দিককে জড়িয়ে ধরে গালে গভীর চুমু এঁকে দিলেন বান্ধবী মাহিকা শর্মা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল সামাজিক মাধ্যমে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তখন উল্লাসের চিৎকার। সেই সময়েই মাঠে দেখা যায় মাহিকাকে। ভারতের জয়ের সিলমোহর পড়ার পরই তিনি হার্দিককে জড়িয়ে ধরেন এবং গালে একটি গভীর চুমু দেন। চারদিকে যখন আতশবাজি, উল্লাস আর চিৎকার। তার মাঝেই এই মিষ্টি মুহূর্ত যেন অন্যরকম আবেগ ধরা পড়ল। এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুললেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বজয়ের মঞ্চে দাঁড়িয়ে আরও বড় শপথ নিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। আরও দশ বছর তাঁকে ময়দানে দেখবেন ক্রিকেটপ্রেমীরা। আর এই দশ বছরে আরও দশটা খেতাব তিনি জিততে চান। এর মধ্যে রয়েছে আইসিসি টুর্নামেন্ট, রয়েছে আইপিএলও। হার্দিক পাণ্ডিয়া জানান, ”আমি এখন সিনিয়রদের দলে চলে গিয়েছি, এটা বেশ ভাল লাগছে। আরও দশ বছর আমার মধ্যে ক্রিকেট থাকবে। এখনও পর্যন্ত আমি আমার কেরিয়ারের অর্ধেক ক্রিকেট খেলেছি। আরও দশটা ট্রফি আমি জিততে চাই। আইসিসি ট্রফি সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে।” হার্দিক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আরও বলছেন, “আমি যাই খেলি, সেটাই জিততে চাই। হেরে যাওয়া আমার মানসিকতায় নেই।”
অন্যদিকে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও হার্দিককে অভিনন্দন জানান মাহিকা। ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা হার্দিকের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড।” হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫’এ। ২৫ বছর বয়সি এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কথা চলতি বছরের শুরুতে প্রকাশ্যে আনেন হার্দিক, তাঁর জন্মদিনে একটি বিশেষ পোস্ট করে সম্পর্কে শিলমোহর দেন তিনি। উল্লেখ্য, এর আগে হার্দিকের বিয়ে হয়েছিল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ-এর সঙ্গে। ২০২০ সালে তাঁদের বিয়ে হলেও ২০২৪ সালেই আলাদা হয়ে যান দু’জনে। সেই বছরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।
ক্রিকেট মাঠে ঐতিহাসিক জয়, আর সেই রাতেই এক আবেগমাখা ব্যক্তিগত মুহূর্ত সব মিলিয়ে হার্দিক পাণ্ডিয়ার এই উদযাপন যেন বিশ্বকাপের আনন্দকে আরও একটু মানবিক, আরও একটু স্মরণীয়, আরও অন্যরকম করে তুলেছে।

Post Views: 137

Continue Reading

Previous: ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল
Next: আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.