Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অসুস্থদের ভরসা, নানা রোগের চিকিৎসার আস্তানা হাসপাতাল। যেখানে রোগী, রোগীর পরিবার, চিকিৎসক, নার্স অন্যান্য আরও নানা মানুষের কোলাহলে মুখরিত হয়ে থাকে। তবে সেই চেনা ছবিটাই কার্যত অচেনা দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জের একটি হাসপাতালে।
জানা যায়, স্বাধীনতার আগেই তৈরি হওয়া একটি হাসপাতাল আজ চিকিৎসকহীন অবস্থায় পড়ে রয়েছে। ১৯৪৫ সালে কলেরা মহামারির সময় ক্যাম্প হাসপাতাল হিসেবে যার সূচনা হয়েছিল। সেই হাসপাতাল বর্তমানে ১০ শয্যার হলেও সেখানে কোনো নিয়মিত চিকিৎসক নেই। নার্স ও ফার্মাসিস্টের মাধ্যমেই এখন চলছে চিকিৎসা পরিষেবা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসুস্থ হলে তাঁদের প্রায় ২০ কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। ফলে জরুরি পরিস্থিতিতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া ফ্রেজারগঞ্জ ও বকখালির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু সেখানে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসক না থাকায় পর্যটকরাও সমস্যায় পড়ছেন। স্বাধীনতার আগে যেখানে চিকিৎসক ছিলেন, এখন সেখানে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও ডাক্তার নেই। দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছেন তাঁরা।
অন্যদিকে, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও রুগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেছেন। প্রশাসনের আশা, শীঘ্রই ওই হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে।

Post Views: 66

Continue Reading

Previous: শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?
Next: ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
narendra-modi.png

মহিলাদের জন্য ১০ গ্যারান্টি, ভোটের পর CAA দ্রুত কার্যকর করার আশ্বাস মোদির

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.