Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলি হামলার পর ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি

ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলি হামলার পর ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি

Online Desk জুন 13, 2025
20250613_133346.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করেছে ইজরায়েল। যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে এবার ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ইরান ও ইজরায়েলের ভারতীয় দূতাবাস। পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার ১৫টি বিমান।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সমস্ত ভারতীয় নাগরিক এবং ইরানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের চরম সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে সতর্কতা জারি করে বলা হয়েছে, ‘ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সমস্ত ভারতীয় নাগরিক এবং ইরানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলতে এবং দূতাবাসের সমাজ মাধ্যম অ্যাকাউন্টগুলি অনুসরণ করার এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’

একই সঙ্গে, ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসও ভারতীয় নাগরিকদের জন্য একই ধরণের সতর্কতা জারি করেছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘এই অঞ্চলের বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ইরানের পারমাণবিক ক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করার কথা ঘোষণা করেছেন। ইজরায়েলের সেই আঘাতের পরে এই বিবৃতি দিল ভারতের দুই দূতাবাস। নেতানিয়াহু দাবি করেছেন, ইজরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটি-সহ গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার ফলে ইরান দেশটির আকাশসীমার কিছু অংশ বন্ধ করে দেয়, যার ফলে ব্যাহত হয় বাণিজ্যিক বিমান চলাচল। এই কারণে এয়ার ইন্ডিয়া মাঝপথে একাধিক দূরপাল্লার বিমান ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

Post Views: 285

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা
Next: আমরন অনশনের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.